বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একে একে আক্রান্ত হচ্ছে চিকিৎসা কর্মী- করোনা যুদ্ধ কোন পথে?

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০, শুক্রবার:

বাংলাদেশে করোনা যুদ্ধের শুরুতেই অর্ধশতাধিক সৈনিক (শুধু ডাক্তার) আক্রান্ত হওয়ায় সুরক্ষার প্রশ্নটি সামনে চলে এসেছে। যারা পজিটিভ রোগীর সেবা দিবেন তাদের এন ৯৫ মাস্ক ব্যবহার করা অপরিহার্য।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে মাস্ক সরবরাহ করা হচ্ছে সেটা আদৌ এন ৯৫ এর সমপর্যায়ের মাস্ক নয়। এ ধরণের মাস্ক এর সবদিক থেকে মুখমন্ডল কে সিল করে রাখবে যাতে করে তিনি মাস্ক এর পাশ দিয়ে নয়, মাস্ক এর ভেতর দিয়ে শ্বাস নিবেন এবং বাইরের বাতাস ছেঁকে তাঁর নাক মুখ দিয়ে ফুসফুসে প্রবেশ করবে। এটা ড্রপলেট বাহিত ইনফেকশন। ভাইরাস ঢুকবে নাক-মুখ-চোখ দিয়ে। যদি জিজ্ঞাসা করা হয় সুরক্ষা সামগ্রীর কোনটা সবচেয়ে বেশি অপরিহার্য, উত্তর হলো, এন ৯৫ গোছের মাস্ক। তবে এই অপরিহার্যতা তাদের জন্য, যারা কোভিড১৯ পজিটিভ রোগীকে কাছ থেকে সেবা দিবে। এটা ছাড়া স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হবেই। ব্রুনেই থেকে একজন প্রবাসী চিকিৎসকের দেয়া তথ্য অনুযায়ী তাঁর করোনা ইউনিটে পজিটিভ রোগীদের সেবা চলছে আজ ৩৭ দিন ধরে। আজ পর্যন্ত কোনো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হননি। কারণ তাঁদের জন্য এন৯৫ মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী আছে।

আজ দেশের প্রধানমন্ত্রীর সাথে লাইভ আলোচনায় নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন বললেন, “আমরা একটাও এন ৯৫ গোছের মাস্ক পাই নাই।” উত্তরে স্বাস্থ্য মহাপরিচালক বললেন, “আগেও দেয়া হয়েছে, আবারো দেয়া হবে।”

এই অবস্থায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, রোগী, সবাই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে।

একটি করোনা আইসোলেশন ইউনিটে একটি শিফটে কাজ করেন কমপক্ষে ১জন ডাক্তার, ১জন নার্স, ১জন ওয়ার্ডবয় বা অন্য স্বাস্থ্যকর্মী। অন্তত ১জন ল্যাব টেকনোলজিস্ট নমুনা নিয়ে কাজ করেন।

একজন নিশ্চয়ই ২৪ ঘন্টা দিনের পর দিন কাজ করেন না। প্রতিটি পদে একাধিক ব্যক্তি কাজ করেন, সংখ্যা কমপক্ষে দ্বিগুণ।

এরা অন্য রোগী যদি নাও দেখে থাকে, এরা সবাই কোয়ার্টারে থাকেন এমন নয়।

যারা বাড়িতে যান, তাঁদের কাছে কেউ এলে সংক্রমণের সম্ভাবনা থাকে।

হাসপাতালের কোভিড১৯ রোগীর শ্বাসকষ্ট হয়। একদম কমপক্ষে কাশি থাকে। কারো কারো দরকার হয় নেবুলাইজার। ফলে সেবাদাতা যারা আইসোলেশন কক্ষে অবস্থান করেন, রোগীর কাছে আসেন, তাঁরা উচ্চমাত্রার ঝুঁকিতে থাকেন।

এক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ সার্জারি ইউনিট ৫ এর কথা বলা যায়।

মিটফোর্ডের গাইনি বিভাগের কথা বলা যায়।

মাত্র একজন করোনা পজিটিভ রোগীর চিকিৎসা করতে গিয়ে কতজন চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, এমএলএসএস সংক্রমিত হয়েছেন তা মিডিয়ায় এসেছে।

বরগুনার কথা –
আজ ১৬ এপ্রিল বরগুনার সিভিল সার্জন স্বীকার করেছেন যে এখানে রেসপিরেটর N95 বা একই মানের কোনো মাস্ক সরবরাহ করা হয়নি।

এদিকে বরগুনা সদর হাসপাতালে প্রথম কোভিড রোগী ভর্তি হয় ১১এপ্রিল। আজকের তালিকায় দেখা যায় ৩জন কোভিড রোগী ভর্তি আছেন আইসোলেশন ইউনিটে।

তাহলে এতজন স্বাস্থ্যসেবায় জড়িত ব্যক্তি যদি মানসম্মত সুরক্ষা উপকরণের অপ্রাপ্যতায় আক্রান্ত হন, হয়তো ইতিমধ্যে হয়েছেন, তাহলে সার্বিক স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়বে।

সংক্রমণের সাধারণত ১৪ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। তাই আগামী ২ সপ্তাহে জেলায় রোগী বাড়ার সম্ভাবনা খুবই বেশি।

খোঁজ নিলে জেলায় জেলায় এই অবস্থা দেখা যাবে।

উপজেলায় সুরক্ষা নেই, দেশের রাজধানী ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালগুলো ধুঁকছে।

এভাবে স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো সুরক্ষা উপকরণের অভাবে আক্রান্ত হলে সারা দেশের মানুষের চিকিৎসা কিভাবে অব্যাহত রাখা যাবে এটাই দেখার বিষয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।