মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

“একুশে পদকের দাবি নিয়ে এসেছি”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ২:৪০ · ২ মিনিটে পড়ুন
“একুশে পদকের দাবি নিয়ে এসেছি”
লেখার আকার


প্ল্যাটফর্ম নিউজ, ২৪ শে এপ্রিল, শনিবার, ২০২১

লেখাঃ ডা. মো.মারুফুর রহমান
ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার(মেডিকেল বায়োটেকনোলজি),
এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর

স্যার আমাকে বলেছিলেন যাবার আগে তোমাদের সব ব্যবস্থা করে দিয়ে যাব। স্যারের স্বপ্নপুরীতে শুধুমাত্র স্যারের মুখের কথাতেই স্বেচ্ছাসেবায় কাজ করে গেছে কত মানুষ। সারাদেশের ৭ লাখের বেশি নমুনার কোভিড পরীক্ষা করেছে এই একটি প্রতিষ্ঠান, স্যারের নেতৃত্বে। স্যার নিজেও যেমন স্বপ্ন দেখতেন তেমনি অন্যের স্বপ্নের কথাও শুনতেন, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করতেন। মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে স্যার আমাদের স্বপ্নের সাথে মিশে গিয়েছিলেন, বলেছিলেন আমি ফিরে আসি এরপর ডিজি স্যারের সাথে কথা বলব। স্যারের চাকরিজীবনের শেষ দিনে ফুল নিয়ে দেখা করতে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন। উত্তরে স্যার বলেছিলেন, এতদিন তো কোনভাবে বেঁচে বর্তে ছিলাম এখন সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট যেভাবে আসছে তাতে মনে হয়না আর বাঁচতে পারবো। স্যারের কথাই সত্যি হলো। আজ সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারের পরিচালক বরেণ্য মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক ডা. শামছুজ্জামান তোষার স্যার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞান ও ধর্মে বিরোধ নেই, ভালবাসা ও সংগ্রামে বিরোধ নেই, স্বপ্ন ও বাস্তবায়নে বিরোধ নেই, সেবা ও শ্রমে বিরোধ নেই সেটা এই মানুষটিকে দেখে বারবারই মনে হতো। দেশের এক অপুরণীয় ক্ষতি হয়ে গেল স্যারের প্রয়াণে। কিছুদিন আগেই আমরা কয়েকজন বলছিলাম, করোনাকালীন সেবায় যদি একজন মানুষকে সম্মানিত করতে হয়, একুশে পদক এর মত সম্মাননা দিতে হয় তাহলে সেটা তুষার স্যারকেই দেয়া উচিত। জানিনা মরণোত্তর কোন সম্মাননা এই দেশে দেয়া হয় কিনা, আপনি লাখো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মনে সম্মানিত হয়ে থাকবেন আজীবন।

“নিঃশ্বেষে প্রাণ, যে করিবে দান,
ক্ষয় নাই তার ক্ষয় নাই।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।