মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

একবিন্দু আশার আলো

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জুলাই ২০২০, ৮:৪০ · ২ মিনিটে পড়ুন
একবিন্দু আশার আলো
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুলাই ২০২০, সোমবার

করোনার করালগ্রাস, প্রকৃতি তার চিরচেনা অপরূপ রূপে ফিরে এসেছে। কিন্তু মানুষের জীবনে এসেছে হাহাকার আর অন্ধকার। খবরের কাগজে, সংবাদে মৃত্যুহার এখন সাধারণ  ব্যাপার, প্রতিদিন দেখা যায়। এমন মৃত্যু কেউ দেখেছে কি আগে?
অন্ধকারাচ্ছন্ন খবর গুলোর মাঝে আজ একটু আশার আলো দেখাতে চাই।

“কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউ তে মৃত্যুহার সংখ্যা কমেছে। আইসিইউটিতে গত তিন মাসের মাঝে মৃত্যুহার সবচেয়ে কম।”

হ্যাঁঁ, এটি খুব বড় এচিভমেন্ট নয়, কিন্তু আশাহত হওয়ার মতও নয়। এতে রয়েছে আমাদের চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিচালক মহোদয় এবং তার টিমের অক্লান্ত পরিশ্রমের সাফল্যচিত্র। আমাদের কাজ করার জন্য প্রতিদিনের সাপোর্টটুকু খুবই গুরুত্বপূর্ন।


আমাদের এ আশার বাণী জানিয়েছেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এনেস্থেসিওলজি বিভাগের প্রধান ডা. শাহজাদ হোসাইন মাসুম। গ্রাফের মাধ্যমে বিষয়টি সহজভাবে বুঝতে সহায়তা করেছেন ডা. শাহজাদ হোসাইন মাসুম এর দুইজন যোগ্য সন্তান, মেডিকেল শিক্ষার্থী আহির হোসাইন এবং নবম শ্রেণিতে অধ্যয়নরত ইয়াসিম হোসাইন।


এই মুহূর্তে আমাদের হাতে থাকা একমাত্র ডাউনট্রেন্ডিং কার্ভ। এই ডাউনট্রেন্ডিং কার্ভের কারণ সঠিকভাবে বলার সময় এখনও হয়ে উঠেনি এবং আগামীতে কার্ভটা কেমন থাকবে তাও আমাদের অজানা।

কিন্তু একটি ছোট্ট আশার আলো দেখিয়ে দিচ্ছে, আমরা লড়ছি, হাসপাতালগুলো পরিশ্রম করে যাচ্ছে অকাতরে। চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হলে, হয়তো এই করালগ্রাস থেকে সবাই মুক্তি পাব। মুক্তি পাবে মানবসমাজ, মুক্তি পাবে দেশ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।