মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঈদের কেনাকাটায় আইসোলেশনে থাকা যুবক, দোকান লকডাউন

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১১ মে ২০২০, ৯:৫০ · ১ মিনিটে পড়ুন
ঈদের কেনাকাটায় আইসোলেশনে থাকা যুবক, দোকান লকডাউন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মে, ২০২০, সোমবার
কোভিড-১৯ আক্রান্ত রোগী ঈদের কেনাকাটা করতে আসায় লকডাউন করা হল লালমনিরহাটের এক দোকান। গত ৯ মে লালমনিরহাটের আদিতমারি উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান দোকানটি লকডাউন ঘোষণা করেন।

আক্রান্ত যুবক এর আগে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারের রুমা ক্লথ স্টোরে ঈদের কেনাকাটা করতে যান। এ ঘটনায় সংস্পর্শে আসা কাপড় ব্যবসায়ীসহ দোকানের অন্যান্য কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

জানা গেছে, গাজীপুরফেরত এই যুবক কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা একই পরিবারের ৫ জন সদস্য, একজন নার্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারীসহ মোট ৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

ঈদ উপলক্ষে কেনাকাটা করার সময় অসচেতন কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসতে পারেন আপনিও। এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যাচ্ছে। অযথা ঘুরাঘুরি এবং ঈদের কেনাকাটা করতে মার্কেটে যাওয়া থেকে বিরত থাকুন।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।