মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ইভটিজিং এর প্রতিবাদ করায় কুপিয়েছে এক ডাক্তারকে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ মার্চ ২০১৬, ১১:২৮ · ১ মিনিটে পড়ুন
ইভটিজিং এর প্রতিবাদ করায় কুপিয়েছে এক ডাক্তারকে
লেখার আকার
মেহেরপুরের গাংনীতে ইভটিজিং করার প্রতিবাদ করায় সজিব উদ্দীন স্বাধীন (৩৫) নামের এক ডাক্তার কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সন্ধানী স্কুল এন্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ডাক্তার সজিব উদ্দীন স্বাধীন কে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

ডাক্তার সজিব উদ্দীন স্বাধীনের স্ত্রী ও রাজশাহী জজ কোর্টের এ্যাডঃ মিতা জানান,সন্ধ্যার দিকে তার স্বামী কে নিয়ে সন্ধানী স্কুল এন্ড কলেজ এলাকায় হাটতে গিয়েছিলেন। পথিমধ্যে কয়েকজন যুবক তাকে ইভটিজিং করে। এঘটনার প্রতিবাদ করলে তার স্বামী কে কুপিয়ে আহত করে তারা।

গাংনী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, স্বজীব উদ্দীন স্বাধীনের মাথায় ১২ টি সেলাই করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ডাক্তার সজিব উদ্দীন স্বাধীন গাংনী উপজেলা সহড়তলা গ্রামের সমির উদ্দীনের ছেলে ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা হাসপাতালের এমবিবিএস ডাক্তার। সে গাংনী হল পাড়া এলাকায় বসবাস করতো।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।