মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ইন্টার্ন চিকিৎসকদের পাশে চমেকহা’র ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০১৯-২০

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১০:৪৮ · ১ মিনিটে পড়ুন
ইন্টার্ন চিকিৎসকদের পাশে চমেকহা’র ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০১৯-২০
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
২৩ এপ্রিল, ২০২০, বৃহস্পতিবার

বাংলাদেশের সরকারি বেসরকারি সকল ইন্টার্ন চিকিৎসকের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০১৯-২০। ইন্টার্ন চিকিৎসকদের সাহায্য করার লক্ষ্যে একটি তহবিল গঠনের কথাও জানানো হয়।

ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষার ব্যাপারে চমেহার ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সদস্য সচিব ডা. সাইফুল ইসলাম মুরাদ প্ল্যাটফর্মকে জানান,

“ইতিমধ্যেই সলিমুল্লাহ মেডিকেল কলেজ,
শের-ই বাংলা মেডিকেল কলেজ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজসহ অনেক মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কোভিড-১৯ অাক্রান্ত হয়েছেন। তারাসহ এসময়ের সকল সাহসী সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এসময়ে সবচেয়ে জরুরী কাজ ডাক্তারদের রক্ষা করা।
তারা বাঁচলেই বাঁচবে দেশ, দেশের জনগন। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনকে ইন্টার্ন ডাক্তারদের সুরক্ষার ব্যাপারটি নিশ্চিত করার অাহ্ববান জানাই।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০১৯-২০২০ বাংলাদেশের যেকোন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের প্রয়োজনে পাশে থাকার ব্যাপারে জানানো হয়। এছাড়াও ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের তহবিল থেকে দেশের সকল ইন্টার্ন চিকিৎসকদের জন্য একটি তহবিলের ব্যবস্থা করা এবং প্রয়োজনে এই তহবিলের পরিমান বাড়ানোর কথাও নিশ্চিত করা হয়।

ইন্টার্ন চিকিৎসকদের যেকোন প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০১৯-২০ এর চিকিৎসকদের সাথে যোগাযোগ করার আহবান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।