মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
মেডিসিন ক্লাব

আমার রক্ত ঠিকই চিনে নিবে আমায় | বিশ্ব রক্তদাতা দিবস

Platformপ্রকাশ: ১৪ জুন ২০২০, ৮:০২ · ১ মিনিটে পড়ুন
আমার রক্ত ঠিকই চিনে নিবে আমায় | বিশ্ব রক্তদাতা দিবস
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ জুন ২০২০, রবিবার

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল আউটডোর। ব্রেক পিরিয়ডে পেশেন্ট নিয়ে আসছি। পেশেন্টকে চেম্বারে দিয়ে দরজার বাইরে দাড়িয়ে আছি।
মধ্যবয়সী এক মহিলা ছুটে এলেন আমার কাছে। এসেই হাসিমুখে কুশলাদি জিজ্ঞেস করলেন। এমনভাবে কথা বললেন যেন আমি উনার শত বছরের পরিচিত। মহিলার চোখেমুখে প্রশান্তির ছোঁয়া। আমি অবশ্য কিছুটা বিব্রত। হতভম্বও বলা চলে। অপরিচিত মহিলা বলেই বৈকি।

সারাদিন ব্যস্ততার পর সন্ধ্যায় হঠাৎ মনে হলো মহিলাটি পরিচিত। ঠিক একবছর আগে উনি মুমূর্ষু অবস্থায় আমাদেরই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ও’ পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। মহিলাটির ছেলে হন্তদন্ত হয়ে রক্তের জন্য ছোটাছুটি করছিল। কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই দিয়েছিলাম রক্ত।

একবছরে আমি ভুলে গেলেও আমার রক্ত ঠিকই চিনে নিয়েছে আমায়।

আলহামদুলিল্লাহ ‘মেডিসিন ক্লাবের’ সৌজন্যে মেডিকেলে দুইবছরে চারবার রক্তদান করি। কোন প্রতিদান নয়, পেশেন্টের হাসিমাখা মুখটাই বড্ড প্রশান্তি দেয়।
হাসপাতালের করিডোর দিয়ে যেতে যেতে প্রতিনিয়ত কতশত হাহাকার যে শুনি রক্তের জন্য। তখন মনে হতে থাকে ৪৫০ এমএল রক্তের মূল্য অমূল্য।

“মানবতার টানে – ভয় নেই রক্তদানে”
বিশ্ব রক্তদাতা দিবসে শুভেচ্ছা সকল রক্তদাতাকে।

আবিদ মাহমুদ সিজান
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর
সেশনঃ ২০১৭-১৮

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

৪১তম বর্ষে পদার্পণ করলো মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের “মেডিসিন ক্লাব”

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠনটি গতকাল (৩১ জানুয়ারি) সাফল্যের সাথে ৪১তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৮১ সালের ৩১ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের…

১ ফেব্রুয়ারি ২০২২বিস্তারিত পড়ুন

মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জানুয়ারি ২০২২, শনিবার গত ২১শে জানুয়ারি মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের আজীবন সদস্য ও উপদেষ্টা ডা. আউয়াল হোসেন স্যার, উপদেষ্টা ডা. সাদ্দাম…

২২ জানুয়ারি ২০২২বিস্তারিত পড়ুন

“এ যাত্রা কারো একার নয়, সবাই মিলে স্তন ক্যান্সার করবো জয়”

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১০ অক্টোবর, ২০২১ বিশ্বব্যাপী প্রতি বছর স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে অক্টোবর মাস পালিত হয় ‘পিঙ্ক অক্টোবর’ নামে। এর মধ্যে ‘১০ অক্টোবর’ স্তন ক্যান্সার সচেতনতার দিন হিসেবে নির্ধারিত। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে স্তন ক্যান্সার সচেতনতার মাস-…

১০ অক্টোবর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।