মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

আবাসিক হোটেল থেকে মেডিকেল কলেজের পরিচালকের লাশ উদ্ধার

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ৩:০৮ · ১ মিনিটে পড়ুন
আবাসিক হোটেল থেকে মেডিকেল কলেজের পরিচালকের লাশ উদ্ধার
লেখার আকার

১৪ জানুয়ারি, ২০২০
গতকাল ১৩ জানুয়ারি, ২০২০ (সোমবার) রাজধানীর পল্টনের হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের নবম তলার একটি কক্ষ থেকে রাজশাহী সদরের বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এসএমএ রশিদের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

১১ জানুয়ারি বিকাল ৫টায় রাজশাহী থেকে ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন রশিদ। এ সময় রাজধানী পল্টনের এশিয়া হোটেলে ওঠেন রশিদ আর পাশের আরেকটি হোটেলে উঠেন তার ব্যক্তিগত গাড়িচালক আরিফ।

এশিয়া হোটেলের কর্মকর্তা নাঈম আহমেদ জানান, সকাল ১০টার দিকে গাড়ি চালক আরিফ হোটেলের কক্ষে গিয়ে রশিদকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা দরজা খুলে রশিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাদের ধারণা।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ব্যবসায়িক কাজে ঢাকায় এসেছিলেন রশিদ। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।