মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
Medical & Dental Journal

আপডেট ডেন্টাল কলেজে আন্দোলন, আন্দোলনকারীদের উপর কর্তৃপক্ষের হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মে ২০২২, ১০:৪০ · ২ মিনিটে পড়ুন
আপডেট ডেন্টাল কলেজে আন্দোলন, আন্দোলনকারীদের উপর কর্তৃপক্ষের হামলা
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদন,

বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

৭ দফা দাবী নিয়ে আজ আপডেট ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীদের মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানটির ফিন্যান্স ডিরেক্টর ঘটনাস্থলে আসেন শিক্ষার্থীদের কাছ থেকে দাবীর ব্যপারে শুনার জন্য। কিন্তু তিনি কঠোর ভাষা ব্যবহার করেন এবং হুমকি দিতে থাকলে ইন্টার্নদের সাথে বাকবিতর্ক শুরু হয় এবং এক সময়ে একজন ইন্টার্ন চিকিৎসক এর গায়ে হাত দিয়ে তার মাস্ক খুলে ফেলেন এবং তার কলার ধরে তাকে বিভিন্ন হুমকি দিতে থাকেন। এই অবস্থায় এক শিক্ষার্থী তার মোবাইল ফোনে ভিডিও করার সময় স্টাফ এর মাধ্যমে তার ফোন ছিনিয়ে নেন এবং বিভিন্ন হুমকি দেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পরিস্থিতির কোন সুরাহা না করেই সেখান থেকে চলে যান।

ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের দাবীগুলো ছিলোঃ
১) ইন্টার্ন ডাক্তারদের বেতন দশ হাজার করতে হবে। (উল্লেখ্য, বর্তমান বেতন ৩০০০ টাকা, যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত অমানবিক ও অন্যায্য)
২) ৬০ মাসের অধিক বেতন নেওয়া যাবে না।
৩) অবৈধ সেশন চার্জ বন্ধ করতে হবে।
৪) অতিরিক্ত বিলম্ব ফী বন্ধ করতে হবে।
৫) ইন্টার্ন চিকিৎসক পরিষদ অনুমোদন চাই।
৬) ইন্টার্ন ডাক্তারদের জন্য কমন রুম চাই।
৭) অফিস স্টাফদের খারাপ আচরণ বন্ধ করতে হবে।

ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের এই আন্দোলন এর এক পর্যায়ে প্রতিষ্ঠান এর অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এসে ঘটনাটির বিস্তারিত জানতে চান। তারা দফায় দফায় শিক্ষার্থীদের সাথে কথা বলেও ঘটনাটির শেষপর্যন্ত কোন সুরাহা করতে পারেন নি। এতে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

 

প্ল্যাটফর্ম প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।