মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিউজ

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে শুরু হয় জেনারেল সার্জারী অপারেশন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ মে ২০২২, ১০:৫২ · ১ মিনিটে পড়ুন
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে শুরু হয় জেনারেল সার্জারী অপারেশন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ মে ২০২২, সোমবার

গত ৯ মে, ২০২২ রোজ সোমবার হার্নিয়া অপারেশনের মধ্য দিয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জেনারেল সার্জারী অস্ত্রোপচার শুরু হয়।

এযাবৎ পর্যন্ত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ টি সিজার, ২টি ইনগুইনাল হার্নিয়া ও ১টি স্কিন গ্রাফটিং হয়েছে। এছাড়া এমএসআর টেন্ডারের মাধ্যমে কিছু যন্ত্রপাতি কেনার পরিকল্পনা আছে যাদের মাধ্যমে অর্থোপেডিক সার্জারী এবং নাক, কান, গলার অস্ত্রোপচার সম্ভব হবে।

মহামারি করোনার সময়কালে কোভিড-১৯ ভ্যাকসিনেশনে মিঠাপুকুর রংপুর জেলার মধ্যে একমাত্র উপজেলা যারা ৭০% জনগনকে ২ ডোজ টিকার আওতায় আনতে পেরেছে। WHO বাংলাদেশের প্রধান মিঠাপুকুরের টিকাদান কার্যক্রম নিজে দেখে গিয়েছেন এবং স্বাস্থ্য বিভাগের সাথে স্থানীয় সরকার প্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চমৎকার সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেছেন। এ ছাড়া হাসপাতালের নবরুপায়নে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে যা আগামী ডিসেম্বর নাগাদ সম্পন্ন হলে এটি জনবান্ধব একটি আদর্শ উপজেলা হাসপাতালে পরিনত হবে বলে জানিয়েছেন মিঠাপুকুর, রংপুরের ইউএইচএফপিও ডা. মোঃ রাশেবুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক/ ডা. সাদিয়া কবির

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।