শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আত্মঘাতী ব্যাকটেরিয়া

“আত্মঘাতী” শব্দটা শুনলেই অনেকে আঁতকে ওঠেন । কল্পনায় ভেসে ওঠে এক সন্ত্রাসীর ছবি যে নিজের শরীরে বিষ্ফোরক নিয়ে হাসিমুখে দাড়িয়ে আছে, কিন্তু আশেপাশের কেউ লক্ষ করছে না । তারপর হঠাত্‍ বিষ্ফোরন । ঐ সন্ত্রাসী নিজে মারা গেলেন, সাথে তার পাশের অসংখ্য মানুষ নিহত ও আহত হলেন ।

সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত এই ‘সুইসাইড বোম্বিং’ কে এবার মানবকল্যানে কাজে লাগতে যাচ্ছেন বিজ্ঞানীরা । তবে তা করা হবে ল্যাবে তৈরি ব্যাকটেরিয়ার আত্মঘাতী হামলার মাধ্যমে অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংশ করা । ‘সিনথেটিক বায়োলজি’ এর ক্ষেত্রে এটি একটি মাইলফলক । কিন্তু প্রশ্ন হতে পারে, ব্যাকটেরিয়ার মাধ্যমে কিভাবে এই আত্মঘাতী হামলা চালানো হবে ??

যুদ্ধক্ষেত্রে সৈনিকেরা এক বিশেষ সিগনালের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে এবং নিজেদের সৈন্য ও শত্রুপক্ষকে আলাদা করতে পারে । তেমনিভাবে ব্যাকটেরিয়াও কেমিক্যাল সিগনালিং এর মাধ্যমে নিজেদের ও ভিন্ন প্রজাতি ব্যাকটেরিয়া সনাক্তকরন ও তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে । ‘Pseudomonas aeruginosa’ তেমনি এক ক্ষতিকর ব্যাকটেরিয়া যা মাধবদেহের অনেক মারাত্মক ইনফেকশনের জন্য দায়ী, যা Cystic fibrosis এর রোগীর ক্ষেত্রে যা বিশেষভাবে ভয়ংকর । এই ব্যাকটেরিয়াটি প্রাকৃতিকভাবে বেশিরভাগ এন্টিবায়োটিক প্রতিরোধী । এরা কেমিক্যাল সিগন্যালিং এর মাধ্যমে নিজেদের ভিতর যোগাযোগ করে এবং খাদ্য ও পুষ্টি কম থাকলে Pyocin নামক টক্সিন তৈরী করে অন্য Pseudomonas দের কে মেরে ফেলে প্রতিযোগিতা করে টিকে থাকে । এভাবে অসংখ্যা Pseudomonas একত্রে ঘন কলোনি তৈরি করে যা Biofilm নামে পরিচিত । এই Biofilm এর চিকিত্‍সা খুব কঠিন ।

গবেষকরা পরীক্ষাগারে E. coli ব্যাকটেরিয়ার জিনকে এমনভাবে পরিবর্তন করেছেন যেন দুইটি নতুন জিন এর ভিতর যুক্ত হয়েছে । এর একটি জিন সুইসাইড প্রোটিন তৈরী করে যা E. coli কে ই মেরে ফেলে । আরেকটি জিন তৈরী করে Pyocin টক্সিন । এই জিন দুটি সেন্সরের সাথে যুক্ত । LasR এর মাধ্যমে এই রুপান্তরিত E. coli , Pseudomonas এর বায়োফ্লিম সনাক্ত করতে পারে । সনাক্ত করার পরপরই E. coli এর ভিতর প্রচুর পরিমানে Pyocin টক্সিন তৈরী হয় । একই সময়ে অন্য জিন সক্রিয় হয়ে সুইসাইডাল কম্পোনেন্ট তৈরী করে যার ফলে E. coli ব্যাকটেরিয়া ফুলে ফেঁপে ওঠে ও বিষ্ফোরিত হয়ে মারা যায় । বিষ্ফোরিত হওয়ার সময় উত্‍পন্ন প্রচুর পরিমান Pyocin টক্সিন Biofilm এ ছড়িয়ে পড়ে । ফলে ৯০-৯৯% Pseudomonas মারা । এই টক্সিনটা মানবদেহের জন্যে অতটা ক্ষতিকর নয় বলে গবেষকরা জানিয়েছে ।

ওষুধের প্রতি Pseudomonas ক্রমশ প্রতিরোধী হয়ে ওঠায় বিজ্ঞানীদের কপালে চিন্তার যে ভাজ পড়ছিল তা কিছুটা হলেও সমাধানের আশার আলো দেখা গেছে । যদিও এই এই গবেষনা এখনো ল্যাবেই সীমাবদ্ধ , প্রানীদের উপর এখনো ভালোভাবে প্রয়োগ করা হয় নি । তবু ভবিষ্যতে রোগ সৃষ্টিকারী ভাইরাস ব্যাক্টেরিয়া দমনে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে…….
…

লিখেছেনঃ ডা.এ.এন.এম নাসিম ফেরদৌস
[তথ্যসুত্রঃ বিভিন্ন ওয়েবসাইট থেকে]

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।