মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আজ বিকাল ৪টা থেকে বগুড়া জেলা লকডাউন ঘোষণা

Rapid Newsপ্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ৩:১৮ · ১ মিনিটে পড়ুন
আজ বিকাল ৪টা থেকে বগুড়া জেলা লকডাউন ঘোষণা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে আজ বিকাল ৪ টা থেকে বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

২১শে এপ্রিল মঙ্গলবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির একটি সভায় বগুড়া জেলার জেলা প্রশাসক ফয়েজ আহামদ এ ঘোষণা দেন। ২১ এপ্রিল বিকাল ৪ টা থেকে এ লকডাউন কার্যকর করা হবে। জেলা প্রশাসক বলেন, লকডাউনের ঘোষণা অনুযায়ী অন্য কোন জেলা থেকা কেউ বগুড়া জেলায় প্রবেশ করতে পারবে না এবং বগুড়া জেলা থেকেও কেউ অন্য জেলায় যেতে পারবে না। আন্তঃজেলা যোগাযোগের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সকল ধরণের যানবাহন ও জনসমাগম বন্ধ করা হবে। তবে জরুরি সেবা, খাদ্য সরবরাহ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা এবং ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী এ লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। জেলা প্রশাসক আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বগুড়া জেলায় ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় নতুন করে যেন আর কেউ সংক্রমিত বা আক্রান্ত না হন সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক / তাহিয়া তাসনিম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।