মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১০:৫০ · ২ মিনিটে পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ অক্টোবর ২০২০, রবিবার

গত ১৬ ই অক্টোবর (শুক্রবার) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর নব্য গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা। বিকাল ৩:৩০ মিনিট নাগাদ কমিটির ১৩১ সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব মো. মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ স্বাচিপ এর সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ডা. মো. সাইফ জামান আনন্দ।

পরিচিতি সভায় উপস্থিত সদস্যদের রজনীগন্ধা ফুল ও এসোসিয়েশনের টি-শার্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হোসেন।

সভায় উপস্থিত সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আলহাজ্ব মো. মোখলেসুর রহমান এবং ডা. নাহিদ ইসলাম মুন।সংগঠনটির সূচনা পর্ব থেকে বর্তমান অবস্থা পর্যন্ত এর বিস্তৃতি, নানাবিধ অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন ডা. মো. সাইফ জামান আনন্দ।

কমিটির সভাপতি ডা. তাজরেমিন নাহার রিক্তা অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন তাইবুর রহমান তুহিন। সম্মানিত অথিতিদের এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক/ নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।