বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ৮ জুন ,২০২০

করোনা পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশক্রমে বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ এর প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম স্থগিত ছিল। সম্প্রতি ৮ জুন ২০২০, সোমবার ডিন চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে শিক্ষা ক্ষেত্রে চলমান স্থবিরতা কাটাতে ডিন চিকিৎসা অনুষদ এর অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠান এর বিভাগীয় প্রধান দের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য অনুরোধ করা হয়েছে । করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করা হয়। এছাড়া সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে ।

এই নির্দেশ নিয়ে ফেইসবুক গ্রুপ গুলোতে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। প্ল্যাটফর্ম গ্রুপে ডা. এহেসান আহমেদ উদ্বেগ প্রকাশ করে বলেন,

“গত ৩১ মে ২০২০ এ অনলাইনে অনুষ্ঠিত ফেসবুক লাইভে “অনলাইন এডুকেশন” বিষয়ক অলোচনা হয়। আলোচনায় অংশগ্রহন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং আইটি বিশেষজ্ঞ ড. রাগীব হাসান। উক্ত লাইভে জনাব কায়কোবাদ বলেন “নতুন প্রযুক্তি যুক্ত হলে তার সাথে বৈষম্য যুক্ত হয় ” অর্থাৎ আমরা যদি অনলাইন প্রযুক্তি ব্যবহার শুরু করি কিছু শিক্ষার্থী বঞ্চিত হবে। অপরদিকে রাগিব হাসান বলেন “হয় ইন্টারনেট খরচ কমাতে হবে, নয়তো একাধিক প্রযুক্তির কম্বাইন্ড ব্যবহারের ব্যবস্থা করতে হবে।” অর্থাৎ দেখা যাচ্ছে, বৈষম্য আমরা একটা যোগ করছি । সেটার সম্ভাব্য কিছু সমাধান আমাদের সামনে আছে।কিন্তু সমাধান নিয়ে কে ভাববে? পরিকল্পনা কোথায়? হতাশ হচ্ছি প্রতিনিয়ত।”

উল্লেখ্য যে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা ছাড়া অন্যান্য জেলা শহরের ইন্টারনেট ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ থাকে। ইন্টারনেট এর স্পিড এবং নেটওয়ার্ক স্ট্যাবিলিটি ভাল না থাকার ফলে ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধা হয়। এমতাবস্থায় ঢাকার বাহিরে থাকা শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিশ্চিত হবে কিনা অথবা এরকম সুষ্ঠু পরিকল্পনা ও দিক নির্দেশনাহীন পদক্ষেপ আসলে শিক্ষার্থীদের কতটুকু সুফল বয়ে আনবে বিষয়ে সংশয় আছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।