মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বিসিপিএসের নতুন সভাপতি নির্বাচিত

ওয়েব টিমপ্রকাশ: ৫ মার্চ ২০১৯, ৫:০৩ · ২ মিনিটে পড়ুন
অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বিসিপিএসের নতুন সভাপতি নির্বাচিত
ছবি কৃতজ্ঞতাঃ হিউম্যানস অফ ডিএমসি
লেখার আকার

ডা. কাজী দ্বীন মোহাম্মদ বিসিপিএসের নতুন সভাপতি

ছবি কৃতজ্ঞতাঃ হিউম্যানস অফ ডিএমসি

প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিপিএসসির ইলেকশন কমিশনের চেয়ারম্যান প্রফেসর মো. আফজাল হোসেন ও ইলেকশন কমিশনের সদস্য প্রফেসর নূরুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডা. মো. আবদুল আলী মিয়া।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডা. মো. জুলফিকুর রহমান খান। সদস্য পদে রয়েছেন ডা. খান আবুল কালাম আজাদ ও ডা. মো. বিল্লাল আলম। 

এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস)কাউন্সিলর হিসেবে ৮ জন বিজয়ী হন। বিজয়ী কাউন্সিলররা হলেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মুহাম্মদ, অধ্যাপক ডা. এ.বি.এম মুকসুদুল আলম, অধ্যাপক ডা. কোহিনূর বেগম, অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম ও অধ্যাপক ডা. চৌধুরী আলী কাওসার।

নির্বাচনে প্রায় ৬ হাজারেরও বেশি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারা বাংলাদেশ থেকে বিসিপিএস’র ফেলো সদস্যরাই ছিলেন এই নির্বাচনের ভোটার। 

নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রথম ৮ জন কাউন্সিলর ৪ বছরের জন্য বিজয়ী হন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।