বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অগোছালো স্বাস্থ্যব্যবস্থা, অপরিকল্পিত প্রস্তুতি ও গিনিপিগ ইন্টার্ন ডাক্তার!

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ২৫ এপ্রিল, ২০২০, শনিবার

কোভিড-১৯ প্রথম সংক্রমণ শনাক্ত হয় চীনের উহান শহরে ১৭ই নভেম্বর ২০১৯ সালে। আমাদের দেশে প্রথম শনাক্ত হয় ৮ই এপ্রিল ২০২০ সালে। মাঝখানে তিন তিনটি মাস! এত সময় কি প্রস্তুতির জন্য যথেষ্ট নয়?

অবশ্যই যথেষ্ট। তাইতো মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, “আমাদের প্রস্তুতি যথেষ্ট, এমনকি উন্নত দেশগুলোর চেয়েও ভাল মোকাবিলা করছি আমরা”। তিনি বলেন, “পর্যাপ্ত পিপিই সরবরাহ এবং মজুদ আছে।” কিন্তু ডাক্তাররা সমানে দাবি করে যাচ্ছে ডাক্তাররা কোন মানসম্মত পিপিই নাই, এন-৯৫ মাস্ক নাই,ফেস শিল্ড নাই। চারিদিকে শুধুই হাহাকার!!

তাহলে কার কথা সত্যি?

নিজেদের দাবির সত্যতা প্রমাণ দিয়ে যাচ্ছেন ডাক্তাররা নিজেদের আক্রান্ত হওয়ার মাধ্যমে। এ যেন অস্ত্রছাড়া যুদ্ধের শামিল! মাত্র দেড়মাসের মাথায় ৩০০ শতের ও অধিক চিকিৎসক আক্রান্ত (সূত্র বিডিএফ)। তাহলে এ সংকট মিথ্যে নয়। আমাদের ডাক্তাররা অনিরাপদ থেকেও হাল ছাড়েন নি।

প্রশ্ন আসে তখনই, যখন এই এরকম একটা চিত্র স্বাস্থ্যব্যবস্থার, তখন লকডাউনে বাড়ি চলে যাওয়া সদ্যপাশকৃত ডাক্তারদের এই পেশায় যোগদান করিয়ে বিপদে ফেলানোর মত পরিস্থিতি সৃষ্টি হয়।

হতে পারে ইন্টার্ন ডাক্তাররা বিবেকের তাড়নায় পেশায় যোগ দিয়েছে অথবা প্রশাসনের চাপে দিতে বাধ্য হয়েছে। কিন্তু নীতিনির্ধারকদের কি তাদের নিয়ে ভাবার দরকার ছিল না? অবশ্যই ছিল, কারণ করোনা রোগীদের মোকাবেলায় সদ্য পাশকৃত এসব শিক্ষানবীশ ডাক্তারদের তেমন কোন ভূমিকা নেই, এটা সিনিয়র ডাক্তাররাও মানেন।

এবার আসুন অনিরাপদ যুদ্ধক্ষেত্রে ইন্টার্নদের প্রবেশের কি ফলাফল হল, তা দেখা যাক –

১) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ইন্টার্ন শুরু হয় এই বছরের ২৩শে মার্চ থেকে। ১১ই এপ্রিল এক রোগী পরিচয় গোপন করে আসেন মাদারীপুর থেকে। অপারেশনের পর জ্ঞান ফেরানোর সময় বাড়ি জানতে চাইলে ঠিক কথা বলে দেন, নারায়ণগঞ্জ। রোগী কোভিড-১৯ পজিটিভ। ফলাফল সার্জারী ইউনিট -১ বন্ধ ও ইন্টার্নসহ অনেকে ডাক্তার আক্রান্ত। এ বিষয়ে কথা বললে সদ্য যোগদাকারী ইন্টার্ন ডাক্তার সজীব বলেন,”রোগীর তথ্য গোপন করা, গাইনি বিভাগের অব্যবস্থাপনা এসব বিষয় ইন্টার্ন আক্রান্ত হওয়ার জন্য দায়ী। করোনা আক্রান্ত নার্সের সংস্পর্শে যারা ছিল তাদের আইসোলেশনে না নেওয়া এবং সঠিক সময়ে নিরাপত্তা নিশ্চিত না করায় এ পর্যন্ত ১২ জন ইন্টার্ন চিকিৎসক সহ মোট ৩০ জন চিকিৎসক আক্রান্ত।

২) প্রায় একই রকম চিত্র উঠে এসেছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তাও এক রোগীর রোগের তথ্য গোপন করার খেসারত দিতে হচ্ছে পুরো হাসপাতালকে। ইন্টার্ন চিকিৎসক সেজুতি বলেন,”এ পর্যন্ত প্রায় ৪ জন ইন্টার্ন চিকিৎসকসহ প্রায় ২০ জন চিকিৎসক আক্রান্ত”।

তাছাড়াও ইন্টার্ন আক্রান্তের খবর এসেছে আদ-দ্বীন ওমেন মেডিকেল কলেজ ও জহুরুল হক মেডিকেল কলেজ সহ আরো কয়েকটি মেডিকেল কলেজ থেকে।

বিশেষজ্ঞদের মতে, চাইলেই নিশ্চিত সুরক্ষা দেওয়া যেত এই শিক্ষানবীশ ডাক্তারদের। দরকার ছিল একটি পদক্ষেপ আর একটুখানি পরিকল্পিত চিন্তার।

প্ল্যাটফর্ম প্রতিবেদক / নুরুল আমিন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।