শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৪০ বছর ধরে সাতক্ষীরায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন সাবেক সিভিল সার্জন

ডা. মো. এবাদুল্লাহ, প্রায় বিনামূল্যে ৪০ বছর ধরে সাতক্ষীরায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

সাতক্ষীর রিকশাচালক শিবপদ রায় বলেন, ‘আমি এবং আমার
পরিবার প্রায় ৩০ বছর ধরে তার কাছে চিকিৎসা নিচ্ছি। তিনি সব রোগীর ভালোভাবে চিকিৎসা করেন।’

সাবেক সিভিল সার্জন ডা. এবাদুল্লাহ বলেন, ”মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। ১১ভাই-বোনের তিনি ছিলেন সবার
বড়। পড়ালেখার ভালো হওয়ার তার দায়িত্ব নিয়েছিলেন তার দাদা নওয়াব আলী। দাদা বলেছিলেন, ‘মানুষের জন্য ডাক্তার হও। ডাক্তার হয়ে ব্যবসা না করতে।’

দাদার সেই কথাকে মনে রেখে মাত্র ৫ টাকা ফি নিয়ে প্রায় ৪০ বছর ধরে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন তিনি। তার
ক্লিনিকের নামও দিয়েছেন দাদার নামে। ‘নওয়াব ক্লিনিক’।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার হামিদ আলী হাইস্কুল থেকে ১৯৬৮ সালে প্রথম শ্রেণিতে এসএসসি পাশ করেন। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে ১৯৭০ সালে খুলনার বিএল
কলেজ থেকে এইচএসসি পরীরক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে
রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পড়ালেখা বাদ দিয়ে ফিরে আসেন নিজের এলাকায়। যোগ দেন মুক্তিযুদ্ধে। মুক্তিযোদ্ধাদের
চিকিৎসা করতেন এবং তাদের সঙ্গে ঘুরেছেন বিভিন্ন জায়গায়।
যুদ্ধ শেষ হওয়ার পর ফিরে যান রাজশাহী মেডিক্যাল কলেজে।
১৯৭৭ সালে এমবিবিএস পাশ করেন। ইন্টার্নি শেষে সহকারী সার্জন হিসেবে রাজশাহী মেডিক্যালেই যোগ দেন। পরে ১৯৮০ সালে সাতক্ষীরার কালীগঞ্জ স্বাস্থ্য কম্পপ্লেক্সে পল্লী চিকিৎকদের
ট্রেনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সাতক্ষীরা সিভিল
সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১০ সালে তিনি
অবসরে যান।

satkhira-ebadulla-dr.-pic-3

গরীব মানুষের কাছে টাকা নিতে তার বিবেকে বাধে। তার কাছে
সেবাই পরম ধর্ম। সমাজের সব শ্রেণির মানুষই যেন তার কাছ
থেকে সেবা নিতে পারে সে ব্রত নিয়েই কাজ করছেন।
সব কিছুর দাম বাড়লেও ফি বাড়েনি সাবেক এই সিভিল সার্জনের চিকিৎসা সেবার। ৪০ বছর আগে রোগী প্রতি যে ফি নির্ধারণ করেছেন তিনি এখনও রোগী প্রতি সেই ফি নেন।

তিনি জানান, সরকারি দায়িত্ব পালনের সময় তিনি অফিস শেষে
দিনের বাকি সময়টা নিজস্ব চেম্বারে ৫ টাকা ফি নিয়ে বিভিন্ন স্তরের মানুষের সেবা দিয়েছেন। যা আজো অব্যাহত রেখেছেন।
সম্প্রতি সেই ফি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেক নার্স স্টাফ কাজ করে তাদের বেতন দিতে হয়। সেসব বিষয় ভেবে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা ফি করা হয়েছে। এখনও অনেকে ৫ টাকা ফি দিয়ে থাকেন।’

তিনি আরও বলেন, ‘আমি মানুষের কাছে টাকা নয়, দোয়া চাই।
রাস্তায় দেখা হলে আমাকে
সালাম দেয় সম্মান করে এটাই আমার বড় পাওয়া। আমার কাছে চিকিৎসা নিতে আসে ভ্যান চালক, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ। এদের কাছে টাকা চাইতে খারাপ লাগে, যে যার খুশি মত দেয়।’

ডা. এবাদুল্লাহর কাছে চিকিৎসা নিতে আসা রিজিয়া খাতুন বলেন, এক কথায় তার কাছে আমাদের সমস্যা মেটে। সত্যিই তিনি গরিবের বন্ধু।”

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. উৎপল কুমার দেবনাথ বলেন, বর্তমান সময়ে ৫-১০ টাকা কিছু না। এটিকে বলা যায় এক প্রকার বিনা পয়সায় চিকিৎসা। তিনি চিকিৎসা সেবাতে যে অবদান রাখছেন তা উজ্জল দৃষ্টান্ত।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

31 thoughts on “৪০ বছর ধরে সাতক্ষীরায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন সাবেক সিভিল সার্জন”

  1. এই খবরগুলো ফলাও করে প্রচার হয় না কখনো!!
    সবার ধান্দা থাকে ডাক্তারদের কিভাবে কসাইরুপে তুলে ধরা যায় মানুষের সামনে!! ?

  2. দিয়া লাভ কি।তার নিশ্চয়ই কোথাও
    লাভ আছে।তাই তো তিনি হলেন
    সেই ডাক্তার জাহেদ হাসান।ফ্রি চিকিতসার
    কি কোনো মূল্য আছে।

  3. উনি খুব ভাল একজন মানুষ।লেখার প্রতিটা কথা সত্য। আমি একজন ডাক্তার এবং তাকে খুব ভাল জানি ছোট বেলা থেকে

    1. কেন এ কথা বলছেন যদি একটু ব্যাখ্যা করতেন। আমি নিজে ও একজন পোষ্ট গ্রাজুয়েট ডক্টর। ধন্যবাদ

  4. এই লোক তো বড় কসাই! রেগুলার ডাক্তাররা পাবলিক কাটে! এই লোক তো অন্য ডাক্তারের ইমেজ কাটতেসে!!! ইনার মনেহয় টাকাপয়সার দরকার নাই, অন্যদের তো আছে! পাবলিকরে ফ্রি দিয়ে বাকিদের সর্বনাশ কেন করছে?

    1. ভাই,আপনাকে অনেক ধন্যবাদ।
      আমাদের ডাক্তারীটা,যেমন সেবা,
      তেমনি আবার পেশা।
      এখন” ফ্রি” জামানা শেষ।
      সেবা মানে সন্দেহ।
      পেশা হিসাবে,ফ্রি মানে,ভেজাল।

    2. অনেক লেখা যায়।লিখলাম না।
      সেবা করা এখন কমার্শিয়াল হয়ে
      গেছে।তাই এখন ঐ ভাবে চিন্তা না করাই ভালো।

  5. লোকজনের কমেন্ট- শালা কসাই, ইনভেস্টিগেশনের আর এফ খায়, কোম্পানির টাকা খায়, সামনে না খায় ঘুরায় খায়।

  6. উনি লিগাল ডিগ্রি সহ সরকারি বড় পোস্ট এ ছিলেন। মানুষের কথায় কিছু আসে যায় না উনার।পরকাল আর শেষ বিচারের দিন ই আল্লাহ দেখিয়ে দিবেন কার কি উদ্দেশ্য ছিল।

  7. “ফ্রী মানেই মহানুভবতা(?)”। ফ্রী চিকিৎসা দিলে ডাক্তারের ও তার পরিবারের খরচ যোগাবে কে??? এ ধরনের news দেখেই মানুষ মনে প্রশ্ন জাগে সব ডাক্তাররা কেন ফ্রী চিকিৎসা দেয় না? এ ধরনের news মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা ডাক্তাররাও এসবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই। যারা সামর্থ্যহীন/হতদরিদ্র তাদেরকে ফ্রী চিকিৎসা দিতে পারেন কিন্তু সামর্থ্যবান রোগীদেরকে ফ্রী চিকিৎসা দেয়া ও তা প্রচারের আওতায় আনা চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের অন্যতম একটি কারন।

  8. ফ্রি চিকিতসা দেওয়া ডাক্তারদের নিয়ে
    মানষিক চিকিতসা করানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।