মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
স্বাস্থ্য

৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Editorপ্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ · ৩ মিনিটে পড়ুন
৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
লেখার আকার

সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পরিকল্পনা সমূহ উত্থাপন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের অঙ্গীকার ও চ্যালেঞ্জ। আগামী এক-দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

দেশের ৫০৩টি উপজেলার প্রত্যেকটিতে ১৫১ শয্যার নতুন হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

অতীতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে একটি মানবিক স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা ও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সরকার সারাদেশে, বিশেষ করে প্রান্তিক ও দুর্গম হাওর এলাকাগুলোতে ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টের তীব্র সংকট সমাধানের লক্ষ্য এবং তা পূরণে পদক্ষেপ নিয়েছে।

চিকিৎসক নিয়োগ:
৪৬তম বিসিএস-এর মাধ্যমে ১৬৮২ জন, ৪৭তম বিসিএস-এর মাধ্যমে ১৩৩১ জন এবং ৫০তম বিসিএস-এর মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে প্রায় ৪০০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াধীন।

নার্স নিয়োগ:
সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ প্রক্রিয়া চলছে; ইতোমধ্যে ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে প্রেরণ করা হয়েছে এবং নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর থেকে আরও ১৭৭৫টি শূন্য পদের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রায় ৪০০০ সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

মিডওয়াইফ নিয়োগ:
৫৫৮ জন সুপারিশপ্রাপ্ত মিডওয়াইফ বর্তমানে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে আছেন। এছাড়াও ৩৪২ জন এবং ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

অন্যান্য জনবল: ১৬ থেকে ২০ গ্রেডের শূন্য পদগুলো আউটসোর্সিং-এর মাধ্যমে পূরণ করা হয়েছে।

অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা

সমন্বিত পরিকল্পনা: সরকার একদিকে যেমন অবকাঠামো নির্মাণে জোর দিচ্ছে, তেমনি জনবল গড়ে তোলার দিকেও গুরুত্ব দিচ্ছে।

হাসপাতাল নির্মাণ: প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৫০৩টি উপজেলার প্রত্যেকটিতে ১৫১ শয্যার নতুন হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

মেগা প্রকল্প: উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নয়ন, আধুনিকীকরণ, মেরামত ও সংস্কার কাজের একটি বিশাল প্রকল্প (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়াধীন। এই প্রকল্পের আওতায় নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজও অন্তর্ভুক্ত রয়েছে।

সুনামগঞ্জের সংসদ সদস কামরুজ্জামান কামরুল-এর উত্থাপিত সমস্যা ও দাবি:

সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার নির্বাচনী এলাকার (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ) স্বাস্থ্য খাতের তীব্র সংকট তুলে ধরেন:

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদ সদস্যের উত্থাপিত সমস্যাগুলির সাথে একমত পোষণ করেন এবং এগুলি স্বাস্থ্য খাতকে কীভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করেন-

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত এমপি বলেন, সরকার এই দুর্গম এলাকাগুলির জন্য একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।

চিকিৎসক ধরে রাখা: চিকিৎসকদের কর্মস্থলে ধরে রাখতে নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তাদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থার নকশা করা হচ্ছে। কারণ সরকার যেমন রোগীদের প্রতি দায়বদ্ধ, তেমনি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের ব্যবস্থাও তাদের দায়িত্ব।

ধৈর্য ধারণের আহ্বান: তিনি ধৈর্য ধরতে এবং সহযোগিতা করার আহ্বান জানান, এই বিশ্বাস নিয়ে যে আগামী এক-দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

 

তথ্যসূত্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভ্যারিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে…

২৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

প্রাপ্তবয়স্কদের টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রথমবারের মতো গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

ইনসুলিন আবিষ্কারের ১০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত অনেক মানুষ এখনো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ইনসুলিন ও চিকিৎসাসেবা পাচ্ছেন না। টাইপ-১ ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। ফলে বেঁচে থাকার জন্য…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।