বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

২০৫০ সাল নাগাদ স্থূলতায় ভুগবে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক

শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫

বিগত কয়েক দশক ধরেই বিশ্বে অন্যতম স্বাস্থ্য সমস্যা মুটিয়ে যাওয়া ও স্থূলতা। আগামী কয়েক দশকে এই সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন গবেষকেরা। তাদের ভাষ্য, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এবং এক-তৃতীয়াংশ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এই বিষয়টি অকালমৃত্যু, নানা রোগব্যাধি এবং স্বাস্থ্যসেবার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।

প্রতীকী ছবি

সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক বিশ্লেষণ থেকে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বিগত তিন দশকে স্থূলতা সংকট মোকাবিলায় বৈশ্বিক ব্যর্থতার ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বিপুলভাবে বেড়েছে।

গবেষণা অনুযায়ী, বর্তমানে ২৫ বছর বা তার বেশি বয়সী ২১১ কোটি প্রাপ্তবয়স্ক এবং ৫ থেকে ২৪ বছর বয়সী ৪৯ কোটি ৩০ লাখ শিশু ও কিশোর-কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার। ১৯৯০ সালে এই সংখ্যা যথাক্রমে ছিল ৭৩ কোটি ১০ লাখ এবং ১৯ কোটি ৮০ লাখ।

প্রয়োজনীয় নীতি সংস্কার ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে, ২০৫০ সালের মধ্যে ২৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে অর্ধেকের বেশি (৩৮০ কোটি) এবং শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে এক-তৃতীয়াংশের মতো (৭৪ কোটি ৬০ লাখ) এই সমস্যায় আক্রান্ত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্থূলতা সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা দেশভেদে ভিন্ন হলেও, বিশ্বের মোট অতিরিক্ত ওজন ও স্থূল ব্যক্তিদের অর্ধেকের বেশি মাত্র আটটি দেশে বসবাস করে। দেশগুলো হলো—চীন (৪০ কোটি ২০ লাখ), ভারত (১৮ কোটি), যুক্তরাষ্ট্র (১৭ কোটি ২০ লাখ), ব্রাজিল (৮ কোটি ৮০ লাখ), রাশিয়া (৭ কোটি ১০ লাখ), মেক্সিকো (৫ কোটি ৮ লাখ), ইন্দোনেশিয়া (৫ কোটি ২০ লাখ) এবং মিসর (৪ কোটি ১০ লাখ)।

বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে স্থূল শিশু ও কিশোরদের এক-তৃতীয়াংশের মতো (১৩ কোটি) উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বসবাস করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষকেরা সতর্ক করে বলেছেন, আগের প্রজন্মের তুলনায় বর্তমান শিশুরা দ্রুত ওজন বাড়াচ্ছে এবং আগেভাগেই স্থূলতার শিকার হচ্ছে, যা তাদের কম বয়সেই টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ এবং ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে।

বিশেষ করে, শিশু ও কিশোরদের মধ্যে স্থূলতা ১২১ শতাংশ বৃদ্ধি পেতে পারে। ফলে ২০৫০ সালের মধ্যে ৩৬ কোটি শিশু ও কিশোর-কিশোরী স্থূলতায় আক্রান্ত হবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে গবেষণার প্রধান লেখক ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক এমমানুয়েলা গাকিডু বলেছেন, ‘অতিরিক্ত ওজন ও স্থূলতার নজিরবিহীন বৈশ্বিক মহামারি এক গভীর মানবিক বিপর্যয় এবং সমাজের চূড়ান্ত ব্যর্থতার প্রতিফলন।’

স্থূলতা সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা দেশভেদে ভিন্ন হলেও, বিশ্বের মোট অতিরিক্ত ওজন ও স্থূল ব্যক্তিদের অর্ধেকের বেশি মাত্র আটটি দেশে বসবাস করে। দেশগুলো হলো—চীন (৪০ কোটি ২০ লাখ), ভারত (১৮ কোটি), যুক্তরাষ্ট্র (১৭ কোটি ২০ লাখ), ব্রাজিল (৮ কোটি ৮০ লাখ), রাশিয়া (৭ কোটি ১০ লাখ), মেক্সিকো (৫ কোটি ৮ লাখ), ইন্দোনেশিয়া (৫ কোটি ২০ লাখ) এবং মিসর (৪ কোটি ১০ লাখ)।

বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে স্থূল শিশু ও কিশোরদের এক-তৃতীয়াংশের মতো (১৩ কোটি) উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বসবাস করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষকেরা সতর্ক করে বলেছেন, আগের প্রজন্মের তুলনায় বর্তমান শিশুরা দ্রুত ওজন বাড়াচ্ছে এবং আগেভাগেই স্থূলতার শিকার হচ্ছে, যা তাদের কম বয়সেই টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ এবং ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে।

উদাহরণস্বরূপ, উন্নত দেশগুলোতে ১৯৬০-এর দশকে জন্ম নেওয়া পুরুষদের মধ্যে মাত্র ৭ শতাংশ ব্যক্তি ২৫ বছর বয়সে স্থূল ছিলেন। ১৯৯০-এর দশকে জন্ম নেওয়া পুরুষদের ক্ষেত্রে এটি বেড়ে দাঁড়ায় ১৬ শতাংশে এবং ২০১৫ সালে জন্ম নেওয়া পুরুষদের মধ্যে এটি ২৫ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

২০৫০ সালে বিশ্বের স্থূল প্রাপ্তবয়স্কদের প্রায় এক-চতুর্থাংশই ৬৫ বছর বা তার বেশি বয়সী হবে, যা এরই মধ্যে চাপের মুখে থাকা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে এবং নিম্ন-আয়ের দেশগুলোর জন্য মারাত্মক সংকট তৈরি করবে।

এদিকে, গতকাল সোমবার প্রকাশিত বিশ্ব স্থূলতা ফেডারেশনের আরেকটি গবেষণা বিশেষভাবে দরিদ্র দেশগুলোর ওপর স্থূলতার প্রভাব সম্পর্কে সতর্ক করেছে। এতে বলা হয়েছে, ‘উচ্চ বিএমআই (বডি ম্যাস ইনডেক্স)-এর কারণে অকালমৃত্যুর সর্বাধিক সংখ্যা নিম্ন-মধ্যম ও উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোতে ঘটছে, যা সেখানে চিকিৎসা সুবিধার অপ্রতুলতার ইঙ্গিত দেয়।’

বিশ্ব স্থূলতা ফোরামের প্রধান নির্বাহী জোহানা রালস্টন বলেন, ‘স্থূলতার স্বাস্থ্যগত, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে, যা নিম্ন-আয়ের দেশগুলোর জন্য আরও কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে।’

ল্যানসেট গবেষণার বিজ্ঞানীরা স্বীকার করেছেন, তারা সর্বোত্তম প্রাপ্ত তথ্য ব্যবহার করলেও পূর্বাভাস কিছু সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। উদীয়মান নতুন হস্তক্ষেপ—যেমন ওজন কমানোর ওষুধের সম্ভাব্য প্রভাব, এই বিশ্লেষণে বিবেচনা করা হয়নি।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থোরকিল্ড সোরেনসেন এই বিষয়ে লিখেছেন, স্থূলতা সংকট এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে, এখন বৈশ্বিক জনস্বাস্থ্য নীতিতে ব্যাপক পরিবর্তন আনা অপরিহার্য।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।