মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকদের গণশুনানি চলমান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ মার্চ ২০২৫, ১১:১২ · ২ মিনিটে পড়ুন
সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকদের গণশুনানি চলমান
লেখার আকার

শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫

মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের “ডিপ্লোমা চিকিৎসক” নামকরণের অপতৎপরতা, নীতি নির্ধারকদের অস্বাভাবিক নির্লিপ্ততা, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির অনৈতিক ও আইনবর্হিভূত মার্কেটিং এবং চলমান আমলাতান্ত্রিক কূটচাল রুখতে “অন্তরে বিষের বালি আর কত মুক্তো ফলাই?” শীর্ষক গণশুনানি পূর্ব নির্ধারিত সময়েই (০৭ মার্চ, রাত ১০০০ ঘটিকা) শুরু হয়েছে। গণশুনানিতে বাংলাদেশের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছন।

প্ল্যাটফর্মের এ প্রতিবেদন লেখার সময়ও গণশুনানি চলমান রয়েছে। এ গণশুনানিতে চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পক্ষ থেকে আদালতে তিনটি রিট চলমান রয়েছে।

১. ২০১৩ সালে করা ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত, ২৭৩০/২০১৩ নং রিট

২. ২০২৪ সালে করা ডাক্তার পদবী সংক্রান্ত বিএমডিসি অ্যাক্ট ২০১০ এর ধারা ২৯ কে চ্যালেঞ্জ করে, ১৩০৪৬/২০২৪ নং রিট এবং

৩. ২০২৪ সালে করা আপডেটেড ঔষুধ, এন্টিবায়োটিক প্রেসক্রাইব করার বৈধতা চেয়ে, ১৩৪৬২/২০২৪ নং রিট।

সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি ২৭৩০/২০১৩ নং রিট শুনানি ৯১তম বারের মত পেছানো হয়। হাইকোর্ট রায় পেছানোর মাধ্যমে স্বাস্থ্য খাতকে নাট্যমঞ্চের রঙ্গশালায় পরিণত করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি, এ মামলার নিষ্পত্তি না হওয়া এবং আপডেটের ওষুধ ও এন্টিবায়োটিক প্রেসক্রাইব করার বৈধতা মেডিকেল এ্যাসিস্ট্যান্টদের দেয়ার মাধ্যমে শহর অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীসহ প্রান্তিক অঞ্চলের জনসাধারণের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামলার নিষ্পত্তি না হওয়াও অনেক ভূয়া চিকিৎসক, ডিএমএফ ডিগ্রিধারী বা স্যাকমোরা নামের পূর্বে ডা. ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের প্রতারণা করছেন বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইন বিশেষজ্ঞ।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।