মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

১৭ সদস্যের বিশেষজ্ঞ জাতীয় পরামর্শক কমিটি কাজ করবে করোনা মোকাবেলায়

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ২:২৩ · ২ মিনিটে পড়ুন
১৭ সদস্যের বিশেষজ্ঞ জাতীয় পরামর্শক কমিটি কাজ করবে করোনা মোকাবেলায়
লেখার আকার

১৯ এপ্রিল, ২০২০

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ১৭ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে তৈরী হয়েছে জাতীয় পরামর্শক কমিটি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার।

১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এই কমিটি গঠন করে শনিবার (২০ এপ্রিল) আদেশ জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
দেশে করোনা আক্রান্তের ৪২ দিন পর গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে।
অন্য সদস্যরা হল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান ও প্রাক্তন উপাচার্য অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সেনাল। প্রসুতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অবসটেট্ররিকেল অ্যান্ড গাইনোকলজিকেল সোসাইটি অব বাংলাদেশর প্রাক্তন সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম, আইসিডিডিআর’বি এর মেটারনাল অ্যান্ড চাইল্ড রিসার্চ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডা শামস এল আরেফিন এবং জ্যেষ্ঠ এনেসথিওলজিস্ট অধ্যাপক খলিলুর রহমান৷ জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়েলজি ও ইমিউনোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক হুমায়ন সাত্তার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. গোলাম মোস্তফা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটিটের প্রাক্তন পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিটিউট ও হাসপাতালের অধ্যাপক মো. আব্দুল মোহিতকে কমিটির সদস্য করা হয়েছে।

এ কমিটির কাজ
১ কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং হাসপাতালের মান বৃদ্ধিতে সরকারে পরামর্শ দেওয়া।
২ যেসব চিকিৎসক স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ এবং
৩ স্বাস্থ্যসেবা দানকারী চিকিৎসকসহ অন্যদের উৎসাহ দিতে কী কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়েও সরকারকে পরামর্শ দেওয়া।
৪ কোভিড-১৯ এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়েও এই কমিটি সরকারকে পরামর্শ দেওয়া।

এছাড়া গত ২৮ মার্চ আটজন জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে সরকার যে কমিটি করেছে সেই কমিটি এবং নতুন কমিটি প্রয়োজনবোধে যে কোনো কমিটির এক বা একাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করতে পারবেন। নতুন কমিটি চাইলে নতুন সদস্য নিতে পারবে বলে উল্লেখ আছে তাদের কার্যপরিধিতে৷
ইতিমধ্যে সরকার করোনা মহামারীর জন্য জরুরী অবস্থা ঘোষনা করছে৷

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪.কম

নিজস্ব প্রতিবেদক/ শেখ লুৎফুর রহমান তুষার৷

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।