মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

১০ কোটির এমআরআই মেশিন সচল করতে লাগবে আরো সাড়ে ৩ কোটি টাকা

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ২:২৬ · ২ মিনিটে পড়ুন
১০ কোটির এমআরআই মেশিন সচল করতে লাগবে আরো সাড়ে ৩ কোটি টাকা
লেখার আকার

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিভাগের প্রধান চিকিৎসাকেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র এমআরআই মেশিনটি অচল হয়ে আছে প্রায় সাড়ে তিন বছর ধরে। আশার বিষয় হল – অচল মেশিনটি সচল করতে উদ্যোগী হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেশিনটি মেরামতে প্রয়োজন পড়েছে আরও সাড়ে তিন কোটি টাকা। আর এই অর্থ বরাদ্দের অনুমোদনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চুক্তির জন্য ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার মেশিনটির সরবরাহকারী প্রতিষ্ঠান মেডিটেল প্রাইভেট লিমিটেডকে আরও প্রায় সাড়ে ৩ কোটি টাকা দিতে হবে। এই পরিমাণ অর্থ বরাদ্দ পাওয়া গেলে আগামী জানুয়ারির শেষের দিকে মেশিনটির কার্যক্রম শুরু হতে পারে। মেশিনটি সচল হলে গরিব রোগীরা স্বল্পমূল্যে এমআরআই করাতে পারবেন।

জানা গেছে, ২০১৭ সালে চমেক হাসপাতালে এমআরআই মেশিনটি বরাদ্দ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জাপানি হিটাচি ব্র্যান্ডের (১.৫ টেসলা) মেশিনটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। ঢাকার মেডিটেল প্রাইভেট লিমিটেড মেশিনটি সরবরাহ করে। হাসপাতালের হৃদরোগ বিভাগের নিচতলায় ২০১৭ সালের ২৪ অক্টোবর মেশিন স্থাপন শেষে উদ্বোধন করা হয়। মেশিনটির সেবা কার্যক্রম শুরু হয় ২০১৮ সালের ১৯ এপ্রিল থেকে। তবে মেশিনটি ৩ বছরের ওয়ারেন্টির সময়সীমা শেষ হওয়ার আগেই ২০২০ সালের অক্টোবরে অচল হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে এমআরআই সেবা বন্ধ থাকার পর ২০২১ সালের মে মাসে মেরামত করে দেয় সরবরাহকারী প্রতিষ্ঠান। তবে মাস না যেতেই ফের অকেজো হয়ে পড়ে এই মেশিন। সেই থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে মেশিনটি।

মস্তিস্কের বিভিন্ন টিউমার, স্ট্রোকসহ শরীরের বিভিন্ন অংশের সঠিক রোগ নির্ণয়ের জন্য এমআরআইয়ের প্রয়োজন পড়ে। চমেক হাসপাতালে এমআরআই পরীক্ষা-নিরীক্ষায় ক্ষেত্র বিশেষে তিন হাজার ও চার হাজার টাকা ফি দিতে হয়। বাইরের ডায়াগনস্টিক সেন্টারে ৮ থেকে ১৫ হাজার টাকা খরচ পড়ে। যার ফলে বাড়তি অর্থ ব্যায় করতে হচ্ছে সেবা প্রত্যাশীদের।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন গণমাধ্যমে বলেন, “এমআরআই মেশিনটি সাড়ে ৩ বছর ধরে নষ্ট পড়ে আছে। এটি মেরামতে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ অনুমোদনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বরাদ্দ পাওয়া গেলে মেশিনটি পুনরায় সচল করা সম্ভব হবে। আশা করছি আগামী জানুয়ারিতে মেশিনটি চালু করা সম্ভব হবে।”

প্ল্যাটফর্ম প্রতিবেদক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।