মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

হাসপাতালে ভর্তি মিটফোর্ডের দুই ইন্টার্ন চিকিৎসকের করোনামুক্তি

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২ মে ২০২০, ৯:৫৩ · ২ মিনিটে পড়ুন
হাসপাতালে ভর্তি মিটফোর্ডের দুই ইন্টার্ন চিকিৎসকের করোনামুক্তি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
শনিবার, ২ মে, ২০২০

রোগীর তথ্য লুকানোর জের ধরে মিটফোর্ড হাসপাতালে ১২ জন ইন্টার্ন সহ প্রায় ৩৫ জন চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হন। তাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তারা দুই জনই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিগত ১৯ এপ্রিল ডা. মাহবুবা সিদ্দিকার করোনা পজিটিভ আসে। এ সময় তিনি মিটফোর্ড হাসপাতালে মেডিসিন ইউনিট-২ এ কর্মরত ছিলেন। এরপর ২৩ এপ্রিল পর্যন্ত তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রী নিবাসে আইসোলেশনে ছিলেন। ২৩ তারিখ তার অক্সিজেন স্যাচুরেশন দ্রুত কমতে থাকলে, তাকে জরুরিভাবে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ৩০ তারিখ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন। ৩০ তারিখে তার অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয় এবং করোনা টেস্ট করলে তা নেগেটিভ আসে। এরপর আজকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

পুরো সময় জুড়ে তার মনোবল যোগানো এবং তার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করায়, তিনি মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স-স্টাফসহ মিটফোর্ডের শিক্ষক-শিক্ষিকা ও তার কলিগদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই ইউনিটে তার সাথে কর্মরত আরেকজন ইন্টার্ন চিকিৎসক ডা. হাসিবুল আসিফ ও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। Lymphoma চিকিৎসার জন্য কেমোথেরাপি নেয়ার কারণে উচ্চ ঝুঁকিতে থাকায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তিনিও গত ২৯শে এপ্রিল করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য যে, চিকিৎসা দিতে গিয়ে তাঁরা আক্রান্ত হচ্ছেন। কিন্তু সরকার ঘোষিত প্রণোদনায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত শর্তাবলির কারণে তাঁরা প্রণোদনার আওতার বাইরে রয়ে যাবেন।

তথ্যসূত্র: ডা. সজীব কুমার ঘোষ
নিজস্ব প্রতিবেদক/ অভিষেক কর্মকার জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।