মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করলো উপজেলা চেয়ারম্যানের আত্নীয়-স্বজনেরা!

১২ এপ্রিল, ২০২০। রবিবার

সুনামগঞ্জের দিরাইয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে কর্তব্যরত অবস্থায় এক ডাক্তারকে লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; দিরাই, সুনামগঞ্জ

৫০ শয্যাবিশিষ্ট দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে কর্তব্যরত ডাক্তারকে রোগী দেখার জন্য জোর করে বাসায় নিতে চাওয়ায় এবং ওই সময় রোগী ফেলে ডাক্তার যেতে না চাওয়ায় তাকে লাঞ্ছিত করেছে দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর স্বজনেরা। এ সময় অন্যান্য ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মীদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ারম্যানের স্বজনেরা।

জানা গেছে, আজ (১২ এপ্রিল) সকালে ইমার্জেন্সিতে বসে কাজ করার সময় দিরাই উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর ভাগ্নে পরিচয়ে এক যুবক এসে ইমার্জেন্সিতে কর্তব্যরত ডা. স্বপন সরকারকে উপজেলা চেয়ারম্যান অসুস্থ বলে জোরপূর্বক বাসায় নিয়ে যেতে চায়। কর্তব্যরত ডাক্তার ইমার্জেন্সি ফেলে কোনো বাসায়ই রোগী দেখতে যেতে পারবেনা বলে সাফ জানিয়ে দেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি জানানোর অনুরোধ করেন। এসময় ওই যুবক কর্তব্যরত ডাক্তারকে গালিগালাজ করে বেরিয়ে যান।

কিছুক্ষণ পরেই ওই যুবক উপজেলা চেয়ারম্যানের ছেলে, এক ভাইসহ আরো কয়েকজনকে নিয়ে কর্তব্যরত ডাক্তারের চেম্বারে এসে তাকে গালাগালি শুরু করে ডাক্তারের চেয়ার লাথি মেরে ফেলে দেয়। এসময় চেয়ারম্যানের ভাই ডাক্তারের দিকে মসজিদের দানবাক্স নিয়ে মাথায় বাড়ি দিতে যান। অন্যরাও ডাক্তারকে অশ্লীল ভাষায় গালাগালি করে রাস্তায় এনে পিটানোর নির্দেশ দেয়।

এই শোরগোলের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান ছুটে আসলে, অন্য দুই ডাক্তারসহ ওই স্থানে উপস্থিত সকল স্বাস্থ্যকর্মীদের গালাগালি শুরু করে তারা। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একজন ডাক্তারকে উপজেলা চেয়ারম্যানের স্বজনদের সঙ্গে বাসায় পাঠিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।

কর্তব্যরত ডাক্তার স্বপন সরকার বলেন, “আমি ইমারজেন্সি ছেড়ে যেতে পারতাম, কিন্তু তখন যদি একজন শ্বাসকষ্টের রোগী আসতেন, তখন ইমার্জেন্সিতে কে রোগী দেখতো? চেয়ারম্যান সাহেবের ভাই, ছেলে আর ভাগিনা??? আমি যাইনি, তাই উনারা হুমকি দিয়েছেন। এই মহামারীর সময়ে আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি। এর মাঝে এই রকম হুমকি, গালাগালি শুনলে আর কাজ করতে ইচ্ছে করে না। তখন মনে হয় এদেশে সবচেয়ে বড় পাপ #ক্ষমতাশালী না হওয়া, দ্বিতীয় পাপ #ডাক্তার হওয়া।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “ইমার্জেন্সি ডাক্তারের সঙ্গে চেয়ারম্যান সাহেবের আত্নীয়েরা খারাপ আচরণ করেছে। পরে বাসায় গিয়ে ডাক্তার চেয়ারম্যান সাহেবকে দেখে এসেছেন এবং বিষয়টি মিটমাট হয়ে গেছে।”

করোনাকালে কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে অসৌজন্য আচরণ ও হুমকি ধমকি দেওয়ায় নিন্দা জানিয়েছে সুনামগঞ্জ বিএমএ। তারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সুনামগঞ্জ বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস বলেন, “করোনার এই ভয়াল থাবায় জীবনবাজি রেখে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে প্রভাবশালীরা হাসপাতালে ঢুকে যেভাবে ডাক্তারদের অশ্লীল ভাষায় গালাগালি করছে, রাস্তায় ফেলে পিটানোর কথা বলছে, হুমকি ধমকি দিচ্ছে তা নিন্দনীয়।”

তিনি আরো বলেন, “ইমার্জেন্সি ছেড়ে প্রভাবশালী রোগীকে দেখতে হবে সরকার এমন কোন নির্দেশনা দেয়নি। এদের বিচার না হলে বারবার এভাবে ডাক্তারদের সঙ্গে খারাপ আচরণ করবে।”

উক্ত ঘটনায় জড়িতদের শাস্তির পাশাপাশি কর্মক্ষেত্রে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জোর দাবী জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।