মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
জাতীয় নিউজ

স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩০ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
লেখার আকার

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যখাত সংস্কার প্রায় অসম্ভব, এটাকে ভেঙে ঢেলে সাজাতে হবে। আজ (১৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্স’ এর যৌথ উদ্যোগে ২০০ তম ক্যাম্প সেলিব্রেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর বিষয়ে তিনি বলেন, “নানান সমস্যায় জর্জরিত ছিল এই মন্ত্রণালয়। আজকে ডেঙ্গু মোকাবিলায় কাজ করতে পারলে আমাদের হাসপাতালে আসতে হতো না। আমরা সেটা প্রতিরোধ করতে পারিনি। স্বাস্থ্য খাত এখন এমন পর্যায়ে এসেছে যে এখন সংস্কার প্রায় অসম্ভব। এটাকে ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে।”

প্রোগ্রামে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের আগেই উচিত ছিল দরিদ্র মানুষকে হেলথ কার্ড প্রদান করা কিন্তু সেটা করা হয়নি। দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৪ সাল থেকে শুরু হয়েও এখনো শেষ হয়নি। আমি এই পদে আসীন হওয়ার পরে আমাকে সময় দেওয়া হলো মাত্র ৮ দিন। আমি বললাম আমি এটা জানি না, আমাকে আগে জানতে হবে তারপর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে ২ মাস পেরিয়েছে, আমরা আগামী সপ্তাহের মধ্যে এটা ক্যাবিনেটে দিতে পারবো বলে আশাবাদী।’

আন্দোলনের আহতদের চিকিৎসা সেবা প্রসঙ্গে তিনি বলেন, “আহতদের চিকিৎসা সহজ করতে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। দেশের ডাক্তারদের পাশাপাশি আমরা ফ্রান্স, চীন থেকে ডাক্তার এনেছি। তারপর নেপাল থেকে চক্ষু চিকিৎসক এনে চিকিৎসা করিয়েছি। তবুও অনেক রোগীর চোখ আমরা ভালো করতে পারিনি। পা হারানোদের ব্যাপারে আমরা যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছি। এমন একজনকে আমরা ব্যাংককে পাঠিয়েছি, যার চিকিৎসা ব্যয় প্রায় ২ কোটি টাকা। একজন সিএমএইচ এ আছেন, একজন বার্ন ইউনিটে আছেন যাকে অস্ট্রেলিয়া পাঠাতে ৪ কোটি টাকা খরচ হবে। এরকম অনেককে আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে তাদের বিদেশে পাঠানোর চেষ্টা করছি।”

এ প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, ট্রেজারার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক তারেক রেজা, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুস, বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান প্রমুখ।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৮ মাস ধরে বেতন বন্ধ শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ দেশের ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরূ গত আট মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনকি এ ব্যাপারে কোনও সদুত্তরও দিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। অথচ বেতন না পেয়ে এসব কর্মকর্তা-কর্মচারীর মানবেতন জীবনযাপন করতে হচ্ছে। মঙ্গলবার রাজধানীর…

২০ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

রোগীর চাপ থাকলেও মানসম্পন্ন চিকিৎসা মিলছে হৃদরোগ হাসপাতালে

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ দেশে হৃদরোগের চিকিৎসায় নিবেদিত সর্ববৃহৎ বিশেষায়িত সরকারি হাসপাতাল ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস’ (এনআইসিভিডি)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি দীর্ঘদিন ধরে অগণিত রোগীকে সেবা দিয়ে আসছে। সময়ের ব্যবধানে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে অতিরিক্ত…

১১ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।