মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে গুগলের ডুডল

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ৩:১৭ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে গুগলের ডুডল
লেখার আকার

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
এই মুহূর্তে যারা এ খবরটি পড়ছেন তাদের সবার কাছেই সবচেয়ে পরিচিত একটি সার্চ ইঞ্জিনের নাম গুগল। বিশ্বের ইন্টারনেট ব্যাবহারকরি অধিকাংশ মানুষের দৈনন্দিন পছন্দ ও প্রয়োজনীয় তথ্য সন্ধানের সহজ ও নির্ভর যোগ্য সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে আসছে গুগল।

গুগল হোমপেইজের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত ও ব্যক্তিত্ব কে ডুডলের মাধ্যমে স্বরণ করা, সম্মান জানানো কিংবা দৃষ্টি আকর্ষণ করা।

বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারির কারণে থমকে গেছে অর্থনীতি, উৎপাদন, পরিবহন ও পর্যটন। ঘরবন্দী মানুষ, দেশে দেশে চলছে লকডাউন ও কারফিউ। কিন্তু সব যখন বন্ধ, ভয়ে তটস্থ যখন গোটা পৃথিবী তখন নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার ভুলে, খেয়ে না খেয়ে, ঘুম বিনোদন বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছেন চিকিৎসা কর্মীরা। আর এই সম্মুখ যোদ্ধাদের সম্মান প্রদর্শন ও উৎসাহিত করার লক্ষ্যে আজ ১৩ এপ্রিল গুগল তাদের ডুডলকে সাজিয়েছে ভিন্ন রুপে।

ডুডলটিতে দেখা যায় স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে একটি উড়ন্ত ভালোবাসা পাঠাচ্ছে গুগল। এর মাধ্যমে চিকিৎসাকর্মীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে “ধন্যবাদ” (Thank You)

ডুডলটির উপর মাউস ঘুড়িয়ে নিলে ভেসে উঠছে একটি বার্তা “To all doctors, nurses and medical workers; thank you”। যার বাংলা অর্থ দাঁড়ায় “সকল ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ।”

ডুডলটি দেখতে হলে ক্লিক করুনঃ https://g.co/doodle/kxhzq

এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ জানায়

“বিশ্বে কোভিড-১৯ এর ক্রমাগত আক্রমন রুখে দিতে যে পরিমাণ মানুষ একে অন্যের সাহায্যে এগিয়ে আসছে তা অভূতপূর্ব। তাই আমরা একটি ডুডল সিরিজ প্রোগ্রাম শুরু করেছি যার মাধ্যমে আমরা এই সম্মুখ যোদ্ধাদের পর্যায়ক্রমে শ্রদ্ধা ও স্বীকৃতি জানাতে চাই।”

ডাক্তার, শিক্ষক, গবেষক, সমাজসেবী এবং যারা জরুরি কাজ ও সরবরাহ নিশ্চিতের মাধ্যমে লড়াই করে চলেছেন কোভিড-১৯ এর বিরুদ্ধে, তাদের উৎসাহ ও সম্মান প্রদর্শনই এই প্রোগ্রামটির মূল লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদক/ মোঃ নাফিউল ইসলাম টিপু

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।