মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ‘রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব’ পরিদর্শন

Sarif Sahriarপ্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ · ১ মিনিটে পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ‘রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব’ পরিদর্শন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ সেপ্টেম্বর ২০২০, রবিবার

আজ ১৩ সেপ্টেম্বর (রবিবার) মহাপরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ‘রাঙ্গামটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব’ পরিদর্শন করেন। পরিচালক (প্রশাসন) ডা. শেখ মো. হাসান ইমাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর) ডা. হাসান শাহরিয়ার কবির, বিআইটিআইডি এর মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি ইনচার্জ ডা. শাকিল আহমেদ সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ সফরসঙ্গী হিসেবে ছিলেন।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা সকলকে সম্পূর্ণ ল্যাব ঘুরিয়ে দেখান এবং ল্যাব কিভাবে শুরু হয়, ল্যাবের সকল কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন।

মহাপরিচালক সহ সকল অতিথি ল্যাবের স্হাপনা ও ল্যাবের কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন এবং পুরো ল্যাব টিমকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, মহাপরিচালক সরকারি সফরের অংশ হিসেবে গতকাল ফেনী সফরের মধ্য দিয়ে শুরু করে আজকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবান আগামীকাল কক্সবাজার সফরের মধ্য দিয়ে সরকারি সফর শেষ করবেন।

নিজস্ব প্রতিবেদক/ মামুনুর রশীদ জামি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।