বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্তন ক্যান্সার বনাম থ্যালাসেমিয়া……..

মরিতে চাহিনা আমি সুন্দরভুবনে 

Autosomal Dominant VS Autosomal Recessive

হলিউডের অস্কার জয়ী নায়িকা এঞ্জেলিনা জোলিকে কি পরিচয় করিয়ে দেবার প্রয়োজন আছে? সকল তরুন যুবার হার্ট থ্রব। ব্যক্তিগতভাবে আমিও তার অভিনয় প্রতিভার অন্ধ ভক্ত। এছাড়াও বহু মানবসেবামূলক কাজের সাথে তিনি সরাসরিভাবে জড়িত। অসংখ্য দাতব্য প্রতিষ্ঠানকে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। সুন্দরী এই নায়িকার ব্যক্তিগত একটি ঘটনা বিশ্বব্যপী আলোড়ন তুলেছিল। হয়তো কার ও এ কাহিনী অজানাও থাকতে পারে।

জোলির মা মাত্র ৫৬ বছর বয়সে ১০ বছর স্তন ক্যান্সারের সাথে যুদ্ধ করে মারা যান। স্তন ক্যন্সার হওয়ার পেছনে অনেকগুলো কারনের মাঝে বংশগত কারণটি অন্যতম। ৫-১০% ক্ষেত্রে বংশগত কারণে এ রোগটি হয়ে থাকে। ফলে জোলির ভবিষ্যতে ক্যান্সার হওয়ার আশংকা আছে কি না দেখার জন্য তার রক্তে স্তন ক্যান্সারের জন্য দায়ী ত্রুটিযুক্ত জীন ( যেটা তার মায়ের রক্তে পাওয়া গিয়েছিল) উপস্থিতির পরীক্ষা করার Advice দেয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে তার রক্তে উক্ত ত্রুটিযুক্ত জীন শনাক্ত হয়। এই জীনের বৈশিষ্ট্য হচ্ছে মা বাবার কাছ থেকে প্রাপ্ত দুটি জীনের একটি ত্রুটিযুক্ত হলেই (autosomal dominant) স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। ফলে ভবিষ্যতে স্তন ক্যান্সার থেকে বাঁচার একমাত্র উপায় অপারেশনের মাধ্যমে স্তনদ্বয় শরীর থেকে কেটে বাদ দেয়া (Mastectomy)। সাহসী এঞ্জেলিনা স্বেচ্ছায় Mastectomy করার সিদ্ধান্ত নেন। কারণ তার বেঁচে থাকার অদম্য ইচ্ছা শুধু নিজের জন্য নয়, মানবকল্যাণের নিমিত্তে।

সিদ্ধান্তটি অবশ্যই ছিল
অত্যন্ত জটিল, সাহসী ও অনন্য।

এখন আসি থ্যালাসেমিয়া প্রসঙ্গে। এটিও একটি বংশগত রক্তরোগ। হিমোগ্লোবিন তৈরীর জন্য যে জীনদ্বয় দায়ী সেগুলো ত্রুটিযুক্ত হওয়ায় শরীরে একেবারেই হিমোগ্লোবিন তৈরী হয়না। অন্যের রক্তের উপর শতভাগ নির্ভর করে বেঁচে থাকতে হয়।

আপনি রক্ত পরীক্ষা করে যদি দেখেন, আপনার দুটি জীনের একটি ত্রুটিযুক্ত, একটি ভালো, তাহলে আপনি রোগী নন, ওই একটি ভালো জিন ই যথেষ্ট হিমোগ্লোবিন তৈরির জন্য। আপনি বাহক হিসেবে শুধু মাত্র ত্রুটিযুক্ত জীনটিকে বহন করছেন। মনে হয়তো প্রশ্ন জাগবে… ভবিষ্যতে কি রোগী হওয়ার আশংকা আছে? না নেই। একবার যে বাহক, সারা জীবনের জন্য সে বাহক। জোলির তো একটা জীন ই ত্রুটিযুক্ত ছিল, তাহলে তিনি কেন চরম সিদ্ধান্তটি নিলেন? এর কারণ হচ্ছে, বংশগত রোগ দুই ধরনের। এক ধরনে শুধুমাত্র একটি ত্রুটিযুক্ত জীনই যথেষ্ট নির্দিষ্ট রোগটি সৃষ্টির জন্য (Dominant) যেমন স্তন ক্যান্সার। আর আরেক ধরনে অবশ্যই এবং অবশ্যই দুইটি জীন ই ত্রুটিযুক্ত হতে হবে (Recessive), যেমন থ্যালাসেমিয়া। এক্ষেত্রে বাবা ও মায়ের কাছ থেকে একটি করে ত্রুটিযুক্ত জীন প্রাপ্ত হতে হবে।

তাহলে কোন রোগটি প্রতিরোধ করা সহজ? অবশ্যই থ্যালাসেমিয়া। কারন শুধুমাত্র বাহকের সাথে বাহকের বিয়ে বন্ধ করলেই পরবর্তী প্রজন্ম মরনঘাতি থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা পাবে।

আসুন বাহক বাহকের বিয়ে বন্ধ করি।
থ্যালাসেমিয়া প্রতিরোধ করি।

লেখক :
ডা. নুসরাত সুলতানা
সহকারী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ
পিএইচডি অধ্যয়নরত
ঢামেক কে ৫১

প্ল্যাটফর্ম ফিচার রাইটার :
নূর ই আফসানা
মুগদা মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।