মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ‘স্ফুরণ’ এর বিজয় দিবস উদযাপন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৪, ১১:০৩ · হালনাগাদ: ২০ জানুয়ারি ২০১৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন ‘স্ফুরণ’ মহান বিজয় দিবস উপলক্ষে হাতের ছাপে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ মানচিত্র।
সকালে মানচিত্রে নিজের হাতের ছাপ দিয়ে বিজয় স্মারকটি উন্মোচন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এবিএম মাকসুদুল আলম।
এ সময় বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, মেডিকেলে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের পরিচয় দিচ্ছে। বিজয়ের দিনে হাতের ছাপে মানচিত্র অংকন করে স্বাধীনতা ও বিজয়ের চেতনায় বিকশিত হবে শিক্ষার্থীরা।

বিজয় স্মারক
বিজয় স্মারক

10841201_10204767301558476_1036276748_n

শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ
শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক খবির উদ্দিন, হাসপাতালের পরিচালক প্রফেসর একেএম মুজিবুর রহমান, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান নিলুফা রহমান, অর্থপেডিক বিভাগের প্রধান প্রফেসর শামিমুজ্জামান, আয়োজক সংগঠন স্ফুরণ’র প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব, ২০১১-১২ পরিষদের সাবেক আইকন বুলেট সেন ও ২০১২-১৩ পরিষদের সাবেক আইকন শাহরিয়ার হোসেন শান্ত, স্ফুরণের ২০১৪-১৫ পরিষদের আইকন তানজিদ হোসাইন, সভাপতি মেহেদী শাহরিয়ার রীহান, সাধারণ সম্পাদক শাহ ইমতিয়াজ রহমান প্রমুখ।

এছাড়া, বিজয় দিবস উপলক্ষে স্ফুরণের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সংগঠনের সভাপতি মেহেদী শাহরিয়ার রীহান বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই স্ফুরণ মেডিকেল স্টুডেন্টদের সৃষ্টিশীলতার বিকাশে বছর-ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করছে। যার মধ্যে এনাটমি অলইম্পিয়াড,মেডিস্পেল,মেডিফিগ,অনলাইন ফটো কনটেস্ট,চলচ্চিত্র উৎসব ইত্যাদি।এছাড়াও আমরা জাতীয় দিবসগুলো উদযাপন করে থাকি বিভিন্ন স্মারক এবং দেয়ালিকার মাধ্যমে। আমাদের বিজয় দিবসের আজকের প্রোগ্রামের মাধ্যমে সকলের মধ্যে আরো বেশি দেশপ্রেম জাগ্রত হোক।”

জাতীয় পতাকা উত্তোলন
জাতীয় পতাকা উত্তোলন
শহীদদের উদ্দেশ্যে দোয়া পাঠ
শহীদদের উদ্দেশ্যে দোয়া পাঠ
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।