মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

সিলেট মেডিক্যালে বাইশ মৃত্যু এবং ভুল চিকিৎসার তকমা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১৫ · ২ মিনিটে পড়ুন
সিলেট মেডিক্যালে বাইশ মৃত্যু এবং ভুল চিকিৎসার তকমা
লেখার আকার

১
বিশ্ব-স্বাস্থ্য সংস্থা প্রধান বাংলাদেশের স্বাস্থ্য-খাতে অভূত-পূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।গতকালই তো দেখলাম নিউজটা।স্বাস্থ্য-খাতে অসামান্য অবদানের জন্য বছর দুই আগে সরকার সাউথ-সাউথ পুরস্কারও পেয়েছে।
স্বাস্থ্যখাতের যদি এহেন উন্নতি হয়েই থাকে তবে এই সাফল্যের ভাগীদার সরকারের সাথে সাথে এদেশের আপামর চিকিৎসকরাও।অথচ এই চিকিৎসকদেরকেই যৎপরোনাস্তি ভুল চিকিৎসার অপবাদ শুনতে হয়।
২
গতকাল সিলেট মেডিক্যালে একদিনে বাইশ মৃত্যু নিয়ে মিডিয়ার তোলপাড় দেখে বিস্মিত হয়েছি।মৃত্যু আর অনাকাংখিত শব্দের মধ্যে কোনো ইতর-বিশেষ নেই।কেউ ই মৃত্যু চায়না আবার কেউ ই এড়াতে পারবে না।এটাই স্বাভাবিক।এই সস্তা আবেগী কথার কোনো দাম নেই প্রফেশনালিজমে।চিকিৎসা দিতে একজন চিকিৎসক কতটা দক্ষ এবং চিকিৎসার কোনো অংশে তার কোনো গাফিলতি আছে কিনা সেটার সার্বক্ষনিক মনিটরিং এবং সার্ভিলেন্স থাকা উচিৎ।এবং এটা একজন চিকিৎসকের পেশাগত উৎকর্ষতার জন্যই দরকার।এবং অর্থ খরচকরে সার্ভিস না পাওয়ার ব্যাপারটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
কিন্তু মানুষের সেন্টিমেন্টকে পুঁজি করে যদি মিডিয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবর চাউর করে বেড়ান তাহলে মানুষ চিকিৎসক ছেড়ে ফকির দরবেশ কবিরাজের দিকেই ঝুঁকবে।মোড়ে মোড়ে সহকারী অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক ফকির-দরবেশদের সাইনবোর্ড ঝুলবে অচিরেই।
আর চিকিৎসকের সাথে রোগীর মনস্তাত্ত্বিক দূ্রত্ব বাড়বে বৈ কমবে না।
৩
গতকালের লিড-নিউজটা তাচ্ছিল্য করার জন্য বলছি না,তবে নিউজের কোথাও কোনো স্ট্যাটিস্টিকস ছিল না।
সিলেট মেডিক্যালের শয্যা সংখ্যা কত?
পনেরশো শয্যার একটি হাসপাতালে ২২ সংখ্যাটি আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে কতটা অসামঞ্জস্য পূূর্ন?
প্রতিদিন এখানে কত জন অন্তঃবিভাগে চিকিৎসা নিতে আসেন?
বাইশ জনের মৃত্যু শতকরা হিসেবে কত?
ঢাকা কিংবা পেরিফেরাল অন্যান্য টারশিয়ারী হাসপাতালের তুলনায় কত কম বা কত বেশী?
কিংবা বিদেশের নামকরা হাসপাতালের তুলনায় এটা কতটা অস্বাভাবিকভাবে বেশী?
নিউজটিতে এর তুলনামূলক পরিসংখ্যান থাকলে বোঝা যেত যে এটি একটি অনুমান নির্ভর নিউজ নয়!
৪
চিকিৎসকের গাফিলতির সাফাই গাইছি না,তবে নিউজটিতে প্রফেশনালিজমের চেয়ে বেশী ছিল স্বজনহারা মানুষের দুর্বিনীত আবেগ।এ নিউজে ভালোর চেয়ে মন্দ ই বেশী হবে।ভুল চিকিৎসা বলে চিকিৎসকদের নিয়ে যে ব্লেম-গেম খেলা হচ্ছে সেটাতে পস্তাতে হবে সবাইকেই!

লিখেছেন – ডাঃ সেলিম শাহেদ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।