মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সিওমেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৪ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

একাডেমিক শাটডাউনের পর এবার স্বয়ার ফার্মাসিউটিক্যাসল লিমিটেডকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে অবাঞ্ছিত ঘোষণার ডাক দেওয়া হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) ইন্টার্ন চিকিৎসকদের এক বিশেষ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

‘সিওমেক হাসপাতালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিষিদ্ধ’ প্রসঙ্গ উল্লেখ করে দেয়া বিবৃতিতে বলা হয়েছে – “গতকাল ২৭/০২/২০২৫ ইং তারিখে সামাজিক গণমাধ্যমের এক ভিডিওতে দেখা যায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ/ মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে মতবিনিময় সভা ও অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে এডভোকেট শিশির মনির মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা ডাক্তার বলে সম্বোধন করেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কর্মকর্তারা এতে সদয় সম্মতি প্রদান করে এবং তাদের নিয়ে ভবিষ্যতে কাজ করার আশা ব্যাক্ত করে।

এমতাবস্থায়, যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নামের আগে ডাক্তার লিখা নিয়ে ইন্টার্ন ডাক্তাররা আন্দোলনরত, সেখানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর এমন অনুষ্ঠান আয়োজন ডাক্তারদের জন্য মানহানিকর। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তাই, আজ ২৮/০২/২০২৫ ইং থেকে অনির্দিষ্টকালের জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করা হল, তাদের প্রতিনিধিগনকে ভিজিট করা থেকে বিরত থাকতে বলা হল।”

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।