মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিউজ

সাবধান হোন, নিজ সুরক্ষার ব্যাবস্থা করুন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ মার্চ ২০১৭, ২:০০ · ২ মিনিটে পড়ুন
সাবধান হোন, নিজ সুরক্ষার ব্যাবস্থা করুন
লেখার আকার

লিখেছেন: ডা. আসিফ

গতকাল মুন্সীগঞ্জের একজন সিনিয়র কনসাল্ট্যান্টের উপর হামলা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নাক কান
গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট শেখ মো. মুনির উদ্দীনকে মারধর করেছেন এক রোগীর ছেলে ও তাঁর সঙ্গীরা। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে জেনারেল হাসপাতালের চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মুন্সীগঞ্জ শাখা আজ বুধবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। সেই সঙ্গে জরুরি চিকিৎসা বাদে সকাল আজ ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে চিকিৎসকরা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, রাকিব (২২) নামের এক তরুণ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁর অসুস্থ মাকে নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সিনিয়র কনসালটেন্ট নাক কান
গলার চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীনের চেম্বারে যান। চিকিৎসক রোগীকে অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এই ঘটনায় রাকিব অসন্তুষ্ট হয়ে ঘণ্টা খানেক পর কয়েকজন সঙ্গী নিয়ে হাসপাতালে এসে চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীনের ওপর হামলা চালান।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাখাওয়াত হোসেন জানান,
হামলার ফলে চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীন চোখে আঘাত পেয়েছেন। বহিরাগতরা কোনো কারণ ছাড়াই হাসপাতালে ঢুকে এমন অনাকাঙ্ক্ষিত কাজ করলে চিকিৎসকদের দায়িত্ব
পালন হুমকির মধ্যে পড়ে যাবে। হামলার প্রতিবাদে আজ তাঁরা মানববন্ধন ও এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। ওসি ইউনুচ আলী জানান, চিকিৎসকের ওপর হামলার অভিযোগে রাকিবের সহযোগীকে মিঠুকে আটক করেছে পুলিশ। অন্য হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
তারপরো কি হুঁশ হবে না ডাক্তারদের??? এখন কিন্তু আউফবাউ নীতিতে আক্রমণ উপরের দিকে উঠছে। সময় থাকতে সাবধান হোন। নিজেদের সুরক্ষার ব্যাবস্থা করুন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।