বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সাংবাদিক ভাইয়েরা ! প্রকৃত তথ্য গোপন করে দেশের চিকিৎসকদের ছোট করবেন না

প্রথম আলোর ফটো সাংবাদিক জিয়াকে বাঁচানোর জন্য মস্তিষ্কের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ neurosurgery ( মস্তিষ্কে অস্ত্রোপচার ) টা বাংলাদেশেই হয়েছে । মস্তিষ্কের ঐ ক্রিটিক্যাল অপারেশনটা বাংলাদেশে যদি সঠিক সময়ে না হতো এবং ব্যর্থ হতো , তাহলে জিয়া সাহেবকে বাঁচানো আর কোনো ভাবেই সম্ভব ছিলো না ।

অপারেশন শতভাগ সফল হওয়া মাত্রই রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো ।এত বড় একটা সফল অস্ত্রোপচার এর সাফল্য বাংলাদেশের এপোলো হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম এবং কর্তৃপক্ষকে না দেওয়া বিবেক বর্জিত কাজ । সেই কাজটিই খুব সুন্দরভাবে করে দেখালেন তারা এবং প্রমাণ করলেন –
‘ হ্যাঁ ! আমরাই বাংলাদেশের সাংবাদিক । ‘

সিঙ্গাপুরে জিয়া সাহেবের মাথায় আর অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে ? হয়নি । অর্থাৎ বাংলাদেশে করা ক্রিটিক্যাল নিউরো সার্জারি টা শতভাগ সফল ।

Ventilator associated pneumonia ( VAP ) দাবী করতে 48 থেকে 72 hours সময় লাগে । রোগীতো এত সময় বাংলাদেশে ছিলই না।

কতগুলো প্রশ্ন করছি, দেখুন-

দূর্ঘটনা স্থলের ধুলোবালি থেকে ফুসফুসের সংক্রমণ হতে পারে না ?
যারা ঘটনাস্থল থেকে আহত সাংবাদিক কে এম্বুলেন্সে তুলেছিলেন তারা কতোটুকু জীবাণুমুক্ত ছিলেন ?
একের পর এক ভিজিটর যে দেখতে এসেছিল,তাদের কাছ থেকে জীবাণু ছড়াতে পারেনা ?

আর জানেন কি? craniotomy অপারেশনের নিয়ম ই হচ্ছে মাথার খুলি খুলে রাখা , যত্ন করে তা সংরক্ষণ করা ।পরবর্তীতে আবার মাথায় প্রতিস্থাপন করা । এতো জ্ঞানের স্বল্পতা হলে তো আপনাদের সাংবাদিকতা না করাটাই উত্তম জনাব।

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে উদ্ভট এবং বিভ্রান্তিমূলক কিছু না লিখে প্রকৃত তথ্য উত্থাপন করুন । দেশীয় চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার জন্য এই ধরনের উদ্ভট সাংবাদিকতার কি মানে ।

পরিশেষে …..
সাংবাদিক জিয়ার আরোগ্য কামনা করছি , আমার বিশ্বাস , দ্রুত সুস্থ হয়ে তিনি নিজেই বলবেন – ” আমি বাংলাদেশের প্রতি , বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি , চিকিৎসকদের আন্তরিকতার প্রতি আস্হাশীল এবং চিরকৃতজ্ঞ । ”

লেখকঃ  আসিফ সৈকত, ( Registrar – Critical care Dept , Apollo Hospitals Dhaka )

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

17 thoughts on “সাংবাদিক ভাইয়েরা ! প্রকৃত তথ্য গোপন করে দেশের চিকিৎসকদের ছোট করবেন না”

  1. Majhkan theke shanbadik ke je ahoto ba nihoto korar darprante nie gelo, takee nie baki shanbadikder konoi matha betha nai…. thukku, matha thakle na matha batha thakbe..

    1. Amra korte pari.but ami akta anusthanik akta uddog nite bollam apnader.platform korte pare.tai bolsi.platform ar o akta media wing thaka dorkar ar ageo ai kotha ashese.ata doctor der biruddhe houa je kono opoprochar potirod korbe.ja akhon platfrom ar member ra alada vabe korse but tate fol hosse na.opoprochar rod ar doctor der jukti gulo manushder kase tule dhorle tader vul dharona vangbe.

  2. But I think there is some gap in our work…people will not know the procedure of craniotomy,we should counsel the party about the operation…. Otherwise media will always take the chance.

  3. ভাই এত কিছু জানলে কি আর এরা বাংলাদেশের সাংবাদিক হত?

  4. মূর্খ না হলে তো কেউ সাংবাদিক হয় না। তাই এদের কাছ থেকে এর চেয়ে বেশী আশা করছি কেন?

  5. ছয় ছয়বার মেট্রিক ফেল করা সামাদকে বল্লাম – ‘ তোকে দিয়ে জীবনে আর কিছুই হবেনা রে সামাদ ! তোর মাথায় তো ঘিলু নাই ! 🙁 ‘
    সামাদ বুক চেতিয়ে , হেসে উত্তর দিলো –
    ‘ কেন্ স্যার ! আমি তো সাংবাদিক হমু ! এই লাইনে মাথার একপাশের খুলি থাকলেই তো হয় ….. ঘিলুর দরকার নাই ! ‘
    :-/ :-/ :-/

  6. সাংবা‌দিক কে যে ভাই ব‌লে স‌ম্বোধন ক‌রে , আমার ম‌নে হয় সে মানু‌ষিক ভা‌বে অ‌নেক দূবর্ল ।

  7. ‌শিষ্টাচার , সাংবা‌দিক গন ব‌লেও রক্ষা করা যায় । ভাই তো কেবল সেই হয় যে আমার মঙ্গল কামনা ক‌রে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।