বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সরকারি হাসপাতালে এই প্রথম তারবিহীন পেসমেকার স্থাপন,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সাফল্য

প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগ তারবিহীন পেসমেকার স্থাপন করতে সক্ষম হয়েছে। এর ফলে হৃদযন্ত্রের অস্ত্রোপচারে আরেকধাপ এগিয়ে গেল চট্টগ্রাম।

গত ১৩ আগস্ট এক রোগীর হৃদপিণ্ডে আমেরিকান মেডট্রনিক ব্রান্ডের সবচেয়ে আধুনিক পেসমেকারটি স্থাপন করা হয়। রোগীর নাম গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি মিরসরাই উপজেলার নাহেরপুরের বাসিন্দা।

প্রখ্যাত ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. পিকে হাজরার নির্দেশনায় সহকারী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের নেতৃত্বে সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহীম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. আশীষ দে ও ডা. বিপ্লব ভট্টাচার্য নতুন ডিভাইসটি সফলতার সঙ্গে সংযোজন করেন।

চট্টগ্রামে পেসমেকার স্থাপন নিয়মিত হলেও তারবিহীন (লিডলেস) পেসমেকার স্থাপন এটিই প্রথম বলে জানিয়েছেন হৃদরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. ছালমা নাহিদ।

সহকারী অধ্যাপক ডা. বিপ্লব ভট্টাচার্য জানান, বাংলাদেশে এটি দ্বিতীয় তারবিহীন পেসমেকার স্থাপন। এর আগে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে প্রথম তারবিহীন পেসমেকার স্থাপন করা হয়েছিল। এবং বাংলাদেশের কোনও সরকারি হাসপাতালে এই অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা এই প্রথম।

মাইক্রা নামে এই অতি ক্ষুদ্র ক্যাপসুল সদৃশ্য এই যন্ত্র কোনো রকম তার (ক্যাবল) ছাড়াই সরাসরি রোগীর হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে।

তিনি আরও বলেন, এত দিন হৃদরোগীদের কলার বোনের (বুকের ভেতর) ত্বকের নিচে পেসমেকার বসিয়ে শিরার ভেতর দিয়ে একটি তার (ক্যাবল বা লিড) হৃদযন্ত্রে সংযোজন করা হতো। তারবিহীন পেসমেকার সরাসরি রোগীর হৃদযন্ত্রে স্থাপন করা হয়। তারযুক্ত পেসমেকার ১-২ লাখ টাকায় প্রতিস্থাপন সম্ভব হলেও তারবিহীন পেসমেকারে ৪-৫ লাখ টাকা ব্যয় হয়।

উল্লেখ্য, এর আগে এ বছরের মে মাসে অ্যাপোলো হাসপাতালে আবু সোলায়মান নামক এক রোগীর হৃদপিণ্ডে পেসমেকার স্থাপন করা হয়। লিডলেস পেসমেকারটি বসাতে সময় লাগে ১৫ মিনিট। এ জন্য দীর্ঘকালীন হাসপাতাল অবস্থানের দরকার হয় না।

একটা ভিটামিন ক্যাপসুলের মত আকৃতির এই পেসমেকারটি শরীরে প্রবেশ করানো হয় কোন সার্জারী ছাড়াই। ওজনে মাত্র ২ গ্রাম এই পেসমেকারটি সাধারণ পেসমেকারের দশভাগের একভাগ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।