বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সবাইকে ঈদ মোবারক

৮ টা মিস কল; ৯ম বার বাজছে। ঘুম জড়িত কণ্ঠে সালাম দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে এক মহিলার হাউমাউ কান্না। সাথে সাথে ঘুম উড়ে গেল।
“স্যার আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। আমার দুইটা সন্তান। ওদের কি হবে?”
মহিলা আমার পুরাতন রুগী। “আরে কি হইসে, আগে থামেন”।
সারমর্ম হল তার তীব্র ডায়েরিয়া। টয়লেট থেকেই বের হতে পারছে না। ভর্তি হওয়ার কথা বলে, চিকিৎসা-পরামর্শ দিয়ে ফোন রাখার সময় সেই কান্না আবার, “স্যার ফোন ধইরেন। আমাকে বাঁচান, আমার দুইটা…………”
দুই দিন পরে মহিলা এলেন। হাসি দিয়ে বললেন, “ইস এত রাতে আপনাকে না পেলে যে আমার কি হত………!”
… … …

ইন্টার্নীর সময় এক রুগীর স্ত্রী একদিন ডেকে আমার হাতে দুটা বড় বড় ফজলি আম ধরিয়ে দিয়ে বলেছিলেন, “আপনি অনেক কষ্ট করেছেন। আমার দেওয়ার মত তেমন কিছু নেই। আম দুটা রাখেন প্লিজ”।
আম দেখে বন্ধুরা অনেক হাসাহাসি করল। আমি কিন্তু সেটার ছবি তুলে রেখে দিলাম।
“There is a story behind every picture.”
… … …

আপনি ডাক্তার হয়ে থাকলে এই দৃশ্যগুলো কথাগুলো কোনদিন ভুলে যেতে চাইবেন না। ফার্স্ট ইয়ারের আন্ডা বাচ্চারা আইটেম থেকে শুরু করে মিড লেভেল ডিগ্রী আর প্রফেসর সাহেবের চেম্বারের সামনের কম ভিড়, সবাই কম বেশি হতাশ। ডাক্তার অথচ হতাশ নেই আমি কখনও দেখিনি।

কিছু মানুষ বসে থাকে শুধু এই রকম কিছু দৃশ্যের জন্য। রুগীর গালি খায়, কখনও মারও খায়, তবুও মাথা গুজে পড়ে থাকে। আমাদের রাতগুলো হারিয়ে যায় ব্যস্ততায়, ইমার্জেন্সির চেয়ারে। সময়গুলো পচে যায় নাইট ডিউটিতে, রুগীর গালিতে।

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারেরা একটা ভাল দৃশ্যের জন্য ঘন্টার পর ঘন্টা ক্যামেরার লেন্সে চোখ রাখে, উঁচু টিলার আড়ালে কনুয়ে ভর দিয়ে শুয়ে থাকে। পিপড়ার কামড়, মশার চুলকানি নীরবে মেনে নেয়।

চিকিৎসকেরা তার থেকেও বেশি কিছু। অনেকে পরিবার থেকে আলাদা, প্রিয় মানুষটি থেকে আলাদা, শৈশব-কৈশরের স্মৃতিগুলো থেকে বহু দূরে।
… … …

ঈদের দিন কেন্দ্রীয় ব্যাংকের মূল ফটকে তালা ঝুলবে। পাঞ্জাবি পরে শাড়ী পরিহিতার হাত ধরে টিএসসিতে যাবে অনেকে। জীবনে রঙের শেষ নেই। এ রঙে ভালবাসা আছে, খুনসুটি আছে ফুসকা আছে, আইসক্রিম আছে, হুডতোলা রিক্সাও আছে।

জীবনে উৎসব আসে, সেই উৎসবে আলোর ফোয়ারা ছুটে। আমরা আলো খুজি অপারেশন থিয়েটারের আলোর বিবর্ন ফোকাসে। উৎসবে আমরা হাসপাতালে তালা মারতে পারি না। কিছু ডাকাত রাত জেগে বসে থাকে। এদের চোখে কোন রং থাকে না। এদের উৎসব নেই, এদের প্রিয় কেউ নেই; এরা বর্ণান্ধ।
… … …

কসাইদের আসলে ঈদ নেই। এক ডাক্তার আপু আর ভাইয়া দুই জনেই ঈদের দিনে ডিউটিতে। ভাইয়া ওটিতে আর আপু রাউন্ডে। ৫ বছরের ছেলেটা একবার এই ফ্লোর বাবার কাছে আরেকবার ওই ফ্লোরে মায়ের ছুটাছুটি করছে।
এক রুগীর মা ছেলেটাকে নাস্তা দিয়ে জিজ্ঞেস করল, “আম্মু কি রান্না করেছে?”

ছেলেটা জবাব না দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল। আমি নীরবে নিভ্রিতিতে দেখে যাচ্ছিলাম। এখানে দূভার্গ্যটা যে কার, আমি নিজেও জানি না।

নাহ, এই পেশায় হতাশার হওয়ার কিছু নেই। অপেক্ষা করে থাকি ওই কথা আর দৃশ্যটার জন্য। কেউ এসে বলবে, ‘আপনি না থাকলে যে কি হত………?

“আল্লাহ হয়ত আমাকে এই দিনের জন্যই সৃষ্টি করেছেন। এটাই আমার ঈদ”

“সবাইকে ঈদ মোবারক”

লিখেছেন:
ডা. কামরুজ্জামান চৌধুরী
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।