মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

শেখ রাসেল ইনস্টিটিউটে সফল অস্ত্রোপচার করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১:২২ · ১ মিনিটে পড়ুন
শেখ রাসেল ইনস্টিটিউটে সফল অস্ত্রোপচার করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার

চিকিৎসকেরা প্রশাসনিক কাজে নিয়োজিত থাকলেও রোগীর সেবাই যে তার ধর্ম তারই দৃষ্টান্ত দেখালেন নবনিযুক্ত স্বাস্থ্যঅধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সফলভাবে প্রথম অস্ত্রোপচার সম্পন্ন করলেন স্বাস্থ্যঅধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম। তিনি নিজেই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে পিত্তথলি অপসারন করেন।
স্বাস্থ্যঅধিদপ্তর এর মহাপরিচালকের মত এত বড় দায়িত্বে কর্মরত থেকেও নিজের পেশাকে সমান গুরুত্ব দেওয়া, বর্তমান চিকিৎসকসমাজকে আরও উজ্জীবিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।

তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হবার পূর্বে কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজেও দায়িত্ব পালন করেছেন তিনি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।