বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সঙ্কটকালেও সক্রিয় প্রদীপ, উপকৃত বিনোদপুরের সহস্রাধিক পরিবার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২০, রবিবার

বাংলাদেশের করোনা পরিস্থিতির ৭১ তম দিনে এসে সংক্রমণের মাত্রা ২২ হাজার ছাড়িয়েছে; এমতাবস্থায় থমথমে চারপাশ। সীমিত পর্যায়ে সাধারণের গুরুত্বপূর্ণ কার্যকলাপ সম্পন্নের সুযোগ থাকলেও থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘরবন্দী নিম্ন আয়ের মানুষ, নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু দেশের এই দুঃসময়েও থেমে নেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রদীপ’, অসহায় মানুষগুলোর জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে সংগঠনটি।

গত ২৩ ও ২৪ এপ্রিল প্রথম পর্যায়ে ৫৫০ পরিবারকে দুই সপ্তাহের খাবারের যোগান দিয়েছিল ‘প্রদীপ’। প্রত্যাশার পারদ নিচে নামার আগেই আবারো তারা হাজির দ্বিতীয় পর্যায়ের উপহারসামগ্রী নিয়ে। গত দুদিন ধরে প্রদীপের স্বেচ্ছাসেবীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিজস্ব বাহনে অত্র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৫০৬ টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসে। প্রতিজনের জন্য ১৭ কেজি পরিমাণের একটি প্যাকেটের তালিকায় ছিল- ৮ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও একটি জীবাণুনাশক সাবান।

চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ভিত্তিক সম্মিলিত উদ্যোগে গড়া অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠনটি করোনা উপলক্ষ্যে ১ হাজার ৫৬ টি গরীব ও দুস্থ পরিবারের মধ্যে প্রায় আট লক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করলো। আসছে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তারা আরও ৩ লক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে। সে অনুযায়ী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের অসহায়-দরিদ্রদের তালিকা তৈরির কাজও ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

তাছাড়া, অত্র অঞ্চলের চিকিৎসাবঞ্চিতদের স্বার্থে ‘প্রদীপ’ খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে টেলিমেডিসিন সেবা। যেখানে ১০ জন ডাক্তারের সমন্বয়ে গড়া একটি মেডিকেল টিম চিকিৎসা দিবেন ইউনিয়নের বাসিন্দাদের।

এর বাইরেও এলাকা থেকে মাদক, অনিয়ম ও দূর্নীতি দূরীকরণ সহ টেকসই সামাজিক উন্নয়নের দায়বদ্ধতায় কাজ করে যাচ্ছে প্রদীপ।

স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে নিভৃতে কর্মকান্ড পরিচালনা করায় প্রদীপের এমন উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে প্রশংসা কুড়াচ্ছে। অনেকে একে পরিবর্তন পথরেখা হিসেবে দেখছেন।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।