মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

শোকজ ছাড়াই চাকরিচ্যুত করা হবে!

ওয়েব টিমপ্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৪, ৬:২৫ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

সম্প্রতি নিয়োগ পাওয়া ডাক্তারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো ডাক্তার যদি দুইবছর গ্রামে চাকরি করতে না চায় তাহলে তাকে কোনরকম শোকজ ছাড়াই চাকরিচ্যুত করা হবে।

বুধবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি সব সংসদ সদস্যকে তার নিজ এলাকার ডাক্তারদেরকে সহোযোগিতা করার জন্য আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘বিসিএসের মাধ্যমে যে ডাক্তার নিয়োগ হয়েছে, কে কোথায় নিয়োগ হয়েছে তার তালিকা আমি প্রতিটি সংসদ সদস্যকে দিয়েছি। যাতে করে তারা খোঁজ রাখতে পারে তার এলাকার লোকজন চিকিৎসা সেবা পাচ্ছে কিনা?’

গত ২৭ আগস্ট ৬ হাজার ডাক্তার কাজে যোগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সবাই ২ বছর গ্রামে থাকবে। কাউকে কোনো অজুহাতে গ্রাম থেকে সরানো হবে না।

এই ৬ হাজার ডাক্তারের মধ্যে ৩৪২ জন দম্পতি রয়েছে। আমরা তাদেরকে একই এলাকায় একই জায়গায় পোস্টিং দিয়েছি। যাতে তাদের কোন সমস্যা না হয়।’

এসময় স্পিকার স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত বক্তব্য শেষ করার জন্য তাগিদ দিলে মন্ত্রী বলেন, ‘আমরা সহকর্মীরা আমাকে বিরক্ত করতেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো কাজ নেই তাই শুধু আমাকে বিরক্ত করছে।’

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।