মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

শুরু হচ্ছে মডার্না এবং সাইনোফার্মের ভ্যাকসিনেশন

অংকন বনিকপ্রকাশ: ৭ জুলাই ২০২১, ৬:২১ · ২ মিনিটে পড়ুন
শুরু হচ্ছে মডার্না এবং সাইনোফার্মের ভ্যাকসিনেশন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৭ জুলাই, ২০২১

গত ২৭ জানুয়ারি, ২০২১ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করার পর ৭ ফেব্রুয়ারি, ২০২১ সারা দেশব্যাপী একযোগে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শিরু হয়। প্রথমদিকে ৪০ বা তদোর্ধ্ব মানুষজনকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়। গতকাল (মঙ্গলবার) ৩৫ বা তদুর্ধ্ব ব্যক্তিদের সর্বাধিক গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে তরুণ জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে পঁচিশ লাখ ডোজ মর্ডানা ভ্যাকসিন এবং চীন থেকে বিশ লাখ ডোজ সাইনোফর্ম (Verocell) দেশে এসে পৌঁছেছে। অতি শীঘ্রই সারাদেশের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে উদ্দিষ্ট জনগোষ্ঠীকে টিকা প্রদান করা হবে।

১২টি সিটি কর্পোরেশন এলাকায় নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে মর্ডানার টিকা দেওয়া হবে। সকল জেলা ও উপজেলায় সাইনোফার্ম টিকা দেওয়া হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা গ্রহণ করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৫ বছরের উর্ধ্বে সকল সাধারণ জনগোষ্ঠীকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে। সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকদের ফাইজার টিকা দ্বারা ভ্যাকসিনেশন করার জন্য নির্ধারিত ৭টি কেন্দ্র সংরক্ষিত থাকবে। এ পর্যায়ে এ সকল কেন্দ্রে অন্যান্য উদ্দিষ্ট জনগোষ্ঠী রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারবেন না। সৌদি আরব ও কুয়েত ব্যতীত অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকেরা উক্ত ৭টি কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। ভ্যাকসিনেশন কেন্দ্র প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) সকাল ৮.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক/ আসমা আক্তার মুন্নী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।