মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

শীতে ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৮ ডিসেম্বর ২০১৯, ৭:০২ · ২ মিনিটে পড়ুন
শীতে ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন
লেখার আকার

৮ ডিসেম্বর, ২০১৯
সারাবছরই আমরা আমাদের শরীরের যত্ন নেই, পা আমাদের শরীরের বিশেষ একটি অঙ্গ। এই অঙ্গের জন্য আলাদাভাবে যন্তশীল হওয়া প্রয়োজন। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের এই পায়ের প্রতি বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন।
বিশেষ করে এই ‘শীতের মৌসুমে’ পায়ের যত্নে একটু বাড়তি সময় দেওয়া উচিত।

১.ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যা যা করণীয়, সব করুন।অনিয়ন্ত্রিত ডায়াবেটিস পায়ের সমূহ ক্ষতি করে।

২.পায়ের প্রতি নজর দিন প্রতিদিন। খেয়াল করুন,

পায়ের ত্বকে রংয়ের কোনো পরিবর্তন হয়েছে কিনা,
কোনো ফাটা, কাটা দেখা যায় কিনা,
কোনো ডিসচার্জ আছে কিনা,
কোনো অস্বাভাবিক গন্ধ বা ব্যথা আছে কিনা।
এধরণের কোনো কিছু লক্ষ্য করলে আপনারা দ্রুতই পায়ের ডাক্তারের (Podiatrist or Podiatric Surgeon)পরামর্শ নিন।

৩.জুতা-মোজা সঠিক মাপের, সঠিক ম্যাটেরিয়ালের ব্যবহার করুন। সিন্থেটিক মোজা, জুতা ব্যবহার করবেন না, ব্যবহারের পূর্বে ভিতরটা দেখে নিন। পোকামাকড়, ছোট পাথরের কনা বা ধারালো কিছু জুতা মোজার মধ্যে আপনার পায়ের ক্ষতি করতে পারে। সুতি বা উলের মোজা ব্যবহার করুন।

৪. জুতা-মোজা শুকনা রাখুন। স্যাঁতস্যাঁতে পরিবেশে ফাংগাস বা ছত্রাক পায়ের ত্বক, নখ ও আঙ্গুলে সংক্রমণ করে।

৫.পায়ের ময়েশ্চার রক্ষা করুন। ময়েশ্চারাইজিং ক্রিম, লোশন, তেল ব্যবহার করুন। আঙ্গুলের ফাঁকে যেন জমে না থাকে খেয়াল রাখুন।

৬.সঠিক নিয়মে নখ কাটুন।

৭.অতিরিক্ত তাপ থেকে দূরে থাকুন ।

ডায়াবেটিক রোগীদের পায়ের তাপমাত্রার অনুভূতি হ্রাস পায়, গরম পানি ব্যবহার করতে গিয়ে বা আগুনের তাপ নিতে গিয়ে পুড়ে যাওয়ার ঘটনা খুব অস্বাভাবিক নয়।
গরম পানির তাপ বুঝতে অন্যের সহায়তা নিন।

লেখা:ডা.মাহমুদ সুলতান
নিউজ:ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।