মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
সন্ধানী

শীতার্ত মানুষের পাশে সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ৯:৪৬ · ১ মিনিটে পড়ুন
শীতার্ত মানুষের পাশে সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার 

প্রতি বছরের মতো এবারেও শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট। সম্প্রতি শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গতকাল, ১১ জানুয়ারি ২০২১ দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী আয়োজন করে সংগঠনটি। এর আগে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষদের মাঝে টোকেন বিলি করা হয়।

গতকাল, সকাল ১১ টা‌য় মেডিকেল কলেজ একাডেমিক ভবন প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ফরিদপুর মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তাফিজুর রহমান।আরো উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুর রহমান এবং  পেডিয়াট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. এ এফ এম পারভেজ। এবারের কর্মসূচীতে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে শীতার্ত মানুষদের জন্য ১৫০ টি কম্বল, স্বাস্থ্য সচেতনতায় ৩০০ টি মাস্ক এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. শিহাব জাহান সুহৃদ, ওয়াসিম আব্বাস, ইব্রাহিম হোসেন সিয়াম, সৈয়দ মুনজিয়াত, লোপা মনি, কেন্দ্রীয় প্রতিনিধি মাহফুজুল ইসলাম, সভাপতি এডিসন উজ্জ্বল মধু, সহ সভাপতি সাগর বিশ্বাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনিক, সাংগঠনিক সম্পাদক রুশমিলা শাহরিন সহ অন্যান্য সন্ধানীয়ানরা।

প্রতিবারের মত ভবিষ্যতেও শীতার্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা

শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ নভেম্বর, ২০২৪ শুক্রবার, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০২৩-২৪ সেশন এর ৪র্থ মাসিক সভায় সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ২০২৩-২৪ সেশন এর কমিটির মেয়াদকাল অতিবাহিত হওয়ায়…

৩০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মানবিক ফরিদপুর স্কুলে ঈদের খুশি ছড়ালো ‘সন্ধানী ফমেক ইউনিট’

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ মে, শনিবার, ২০২১ বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবারো এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে গত ১৪ মে, ২০২১ রোজ শুক্রবার সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে 'মানবিক ফরিদপুর স্কুল, টেপাখোলা' এর…

ঈদের খুশি ও ভালোবাসা ছড়াচ্ছে ‘সন্ধানী’

প্ল্যাটফর্ম নিউজ, ১২ মে, বুধবার, ২০২১ ঈদের খুশি ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রান্তে, ভালবাসা ছড়িয়ে পড়ুক সকলের দ্বারে। সেই লক্ষ্যেই সন্ধানী কেন্দ্রীয় পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। সন্ধানী কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ১. রাজধানীর নীলক্ষেত, কাটাবন, বাংলামটর, ঢাকা ইউনিভার্সিটির সংলগ্ন এলাকায়…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।