মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

শিশুর জন্য ভালোবাসা || ডা. আফরোজা বেগম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুলাই ২০২০, ৩:৪২ · হালনাগাদ: ১৬ জুলাই ২০২০ · ২ মিনিটে পড়ুন
শিশুর জন্য ভালোবাসা || ডা. আফরোজা বেগম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

ডা. আফরোজা বেগম
সহযোগী অধ্যাপক
পেডিয়াট্রিক নেফ্রোলজি,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

আমাদের পরিচিত পৃথিবী আজ এক পরিবর্তিত রূপ ধারণ করেছে। আমরা আগে যা করতাম, যেভাবে জীবন যাপন করতাম, এখন আর সেভাবে চলতে পারছি না। আমাদের শিশুরাও এই পরিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছে। ওরা স্কুলে যেতে পারছেনা, বন্ধুদের সাথে দেখা করতে পারছেনা, মাঠে বা বাইরে যেতে পারছেনা। এতে ওরা শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সময়ে ওদের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। আশার কথা হলো শিশুরা বড়দের তুলনায় পরিবর্তিত পরিস্থিতিতে তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারে।

শিশুদের জন্য আমরা যা করতে পারি তা হলো:

১। শিশুদের সাথে খোলাখুলি কথা বলতে হবে। বৈশ্বিক পরিবর্তন সম্পর্কে ওদের জানাতে হবে, ওদের মতামত নিতে হবে।

২। ওদের সাথে সময় কাটাতে হবে। যেহেতু আমরা এখন ঘরে সময় কাটাচ্ছি, সময়টা ওদেরকে দিন।

৩। শিশুকে প্রতিদিনের কাজকর্মের একটা রুটিন করে দিন, রুটিনে থাকবে: প্রার্থনা, পড়াশোনা (অন-লাইন ক্লাস), শরীর চর্চা, ঘরেই খেলাধুলা, গৃহস্থালির কাজে হাত লাগানো, বাগান করা (হতে পারে ছাদে বা বারান্দায়), প্রতিদিন কিছুক্ষণ গায়ে রোদ লাগানো ইত্যাদি। এ ছাড়াও শিশুকে উৎসাহিত করবেন ওর পছন্দের কাজ করতে, এ থেকে ওর ভিতরের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে।

মনে রাখবেন এই মহামারি সুযোগ করে দিয়েছে আপনার শিশুকে আরও কাছে টানার, ওর মানসিক গঠন সুন্দর করে গড়ে তোলার। আমাদের মনে রাখতে হবে, বিশ্ব যতই বৈরী আচরণ করুক, এর ভিতর দিয়েই ওদের যেতে হবে। আমারা এই মহামারিতে না-ও থাকতে পারি। কিন্তু মানবজাতিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের শিশুরাই। তাই আপনার শিশুর যত্ন নিন, ওদের প্রস্তুত করুন পরিবর্তিত পৃথিবীর জন্য।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।