মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

শহীদ মনসুর আলী মেডিকেলের নবম ব্যাচের উদ্যোগে সুরক্ষা সামগ্রী ও স্যানিটাইজার বিতরণ

Platformপ্রকাশ: ২৬ মার্চ ২০২০, ৮:০০ · ২ মিনিটে পড়ুন
শহীদ মনসুর আলী মেডিকেলের নবম ব্যাচের উদ্যোগে সুরক্ষা সামগ্রী ও স্যানিটাইজার বিতরণ
লেখার আকার

২৬ মার্চ ২০২০: করোনা ভাইরাস বর্তমান সময়ের সবচেয়ে বড় আতঙ্কের নাম। বাংলাদেশে প্রতিনিয়ত এ ভাইরাসের দরুণ বহু মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুর ঘটনাও ঘটছে। সাধারন মানুষের সাথে সাথে সেবা দিতে গিয়ে চিকিৎসকরাও পড়ছেন মারাত্মক ঝুঁকির ভিতরে।

এমন পরিস্থিতিতে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সচেতনতার অংশ হিসেবে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গত বুধবার প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের চিকিৎসক ও নার্সদের মাঝে সুরক্ষাসামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

উদ্ভুত সংকটাপন্ন অবস্থা মোকাবেলায় যেহুতু প্রতিদিন চিকিৎসকদের বিভিন্নরকম রোগীর সংস্পর্শে আসতে হয়, তাই তাদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ডা.সাকিব, ডা.প্রিন্স, ডা. মাসুদ, ডা. সুজন, ডা. ধ্রুব, ডা.আরফাত, ডা. সুমন ও ডা.সিফাত প্রমুখের সম্মিলিত ভাবনার অংশ হিসেবে এ কর্মসূচী বাস্তবায়িত হয়। এতে ডা. জিয়াও বিভিন্নভাবে সহযোগিতা করেন। অত্র কলেজের নবম ব্যাচের শিক্ষার্থীদের সকলের নিজস্ব অর্থায়নে বুয়েট থেকে সংগ্রহ করা ৭০ মিলির ১৫০ বোতল স্যানিটাইজার, ২০০ মাস্ক, ৫০০ গ্লাভস ও ১০০ পিছ গাউন প্রথমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলামের নিকট হস্তান্তর করা হয় ও পরবর্তীতে নবম ব্যাচের ব্যানারে চিকিৎসক ও নার্সদের মাঝে বিতরণ করা হয়।

ডা. সাকিব জানান, “যেহুতু কর্তৃপক্ষের পিপিই সরবারহে বিলম্ব হচ্ছিল তাই আমরা চিকিৎসকদের সুরক্ষার কথা মাথায় রেখে এ উদ্যোগ গ্রহণ করি। পর্যায়ক্রমে আমরা আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচী হতে নিয়ে পুরো উত্তরাতে থাকা হাসপাতালসমূহে সরবারহের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।”

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।