মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

ইব্রাহিম মেডিকেল কলেজ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

Platformপ্রকাশ: ২৫ মার্চ ২০২০, ৮:০০ · ১ মিনিটে পড়ুন
ইব্রাহিম মেডিকেল কলেজ সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ
লেখার আকার

২৫ মার্চ ২০২০: ‘করোনা ভাইরাস’- বর্তমান সময়ের সবচেয়ে বড় আতঙ্কের নাম। বিশ্বব্যপী এর প্রভাব মারাত্মক আকারে বাড়ছে। বাংলাদেশও এ ভাইরাসের থাবা থেকে রক্ষা পায়নি। এ যাবৎ করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে মানুষ, মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এমনই এক অবস্থায় সচেতনতার অংশ হিসেবে করোনা ঝু্ঁকি প্রতিরোধে গত মঙ্গলবার বারডেম জেনারেল হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক, মেডিসিন, গাইনী ও অবস এবং শিশু বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে কলেজটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। পরবর্তীতে তারা বারডেম-১ ও বারডেম-২ এর নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের মাঝেও এসব সামগ্রী বিতরণ করে।

ক্লাবটির সদস্যদের নিজস্ব প্রচেষ্টা ও শিক্ষকদের আর্থিক সহযোগিতায় প্রায় চারশত সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজার বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়।

এলকোহল বেজড এই হ্যান্ড স্যানিটাইজারগুলো বানানো হয়েছে ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তত্ত্বাবধানে। ফর্মুলেশনে সহায়তা করছেন বিভাগটির সম্মানিত শিক্ষক অধ্যাপক ডা. জালালুদ্দিন আশরাফুল হক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ শরিফুল আলম জিলানী।

সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি আহমেদ আদিব জানান, পরবর্তীতে আমরা আরও বড় পরিসরে এমন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করবো, তখন সেটা কেবল বারডেমের ভিতরেই সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য হাসপাতালকেও এর অন্তর্ভুক্তিতে রাখার চেষ্টা করবো।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।