মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ৭ম ব্যাচের পদার্পণ

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ৫:৪৯ · ১ মিনিটে পড়ুন
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ৭ম ব্যাচের পদার্পণ
লেখার আকার

১৫ জানুয়ারি, ২০২০
গতকাল ১৪ জানুয়ারি, ২০২০ রোজ মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে এমবিবিএস ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের
ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. আসাদ হোসেন, অধ্যক্ষ, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ। বর্নিল এই অনুষ্ঠানটির আহবায়ক ছিলেন এনেস্থিসিয়োলোজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবদুল কাদের এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের প্রবীন চিকিৎসক ডা. এম এ কাদের গাজীপুর জেলা বিএমএ সভাপতি ( প্রাক্তন) ও গাজীপুর জেলা স্বাচিপ সভাপতি (প্রাক্তন)।

সকাল ১০ টায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন TA_06 ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাঅান তিলাওয়াত করেন ডা. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি এবং গীতা পাঠ করেন ডা. রঞ্জিত কুমার পাল, সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলোজি। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত ও প্রামাণ্য চিত্র। প্রবীন শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নতুনদের স্বাগত জানান।

তারপর শুরু হয় পরিচিতি পর্ব। পরিচয় পর্ব শেষে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকগণ তাঁদের মহামূল্যবান বক্তব্য রাখেন। পরবর্তীতে নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।