মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ · ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

শয্যা সংখ্যা বাড়নো হবে দেশের পুরনো হাসপাতালগুলোতে:স্বাস্থ্যমন্ত্রী

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ৫ জানুয়ারি ২০২০, ৪:৪৭ · ২ মিনিটে পড়ুন
শয্যা সংখ্যা বাড়নো হবে দেশের পুরনো হাসপাতালগুলোতে:স্বাস্থ্যমন্ত্রী
লেখার আকার

৫ই জানুয়ারি ২০১৯,

রবিবার

দেশের পুরনো আটটি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।শনিবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।কোনো রোগীকে আর মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হবে না বলেও জানান তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য এরইমধ্যে তিনটি জায়গা পরিদর্শন করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত করা হবে।

পরে স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অডিটরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মত বিনিময় করেন।এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান ও কলেজের অধ্যক্ষ ডা: নওশাদ আলী মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। মন্ত্রী পর্যায়ক্রমে এসব দাবি পূরণের আশ্বাস দেন।

মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেয়েছেন।প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে খুবই আন্তরিক। যখনই কোনো যৌক্তিক বিষয় অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয়,তিনি অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে যে সাফল্য অর্জন করেছে তা বিশ্বজুড়ে প্রসংশিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেল হাসপাতাল হোক আর রাজশাহী মেডিকেল কলেজ হোক উন্নয়নের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান প্রাধান্য পাবেই। কারণ মন্ত্রণালয় যেসব প্রোগ্রাম হাতে নিয়েছে তার ভাগীদার রাজশাহীও। তিনি এখানকার স্বাস্থ্যসেবার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিদ্যমান সমস্যাগুলো যতো তাড়াতাড়ি সম্ভব সমাধানের আশ্বাস দেন।

সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো.আলী নূর, বিএমএ’র সহ-সভাপতি ডা:তবিবুর রহমান শেখ, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।