মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
তায়রুনেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ

লিউকেমিয়া ও লিম্ফোমা নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা, অংশগ্রহণ করুন এখনই

Platformপ্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ৯:১২ · ২ মিনিটে পড়ুন
লিউকেমিয়া ও লিম্ফোমা নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা, অংশগ্রহণ করুন এখনই
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার
লিউকেমিয়া ও লিম্ফোমা নিয়ে একটি অনলাইন ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে প্ল্যাটফর্ম গাজীপুর জোনের তায়রুনেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের এক্টিভিস্টরা।

১৫ই সেপ্টেম্বর ‘বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস’। এই প্রেক্ষিতে সচেতনতা বৃদ্ধি জন্য লিউকেমিয়া ও লিম্ফোমা বা ব্লাড ক্যানসার বিষয়ে এই প্রতিযোগিতা। প্রতিযোগীদের জন্য আছে সার্টিফিকেট।

নিয়মাবলিঃ
১. সকল মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের জন্য প্রবন্ধ প্রতিযোগিতাটি উন্মুক্ত।
২. প্রবন্ধটি ১০০০ শব্দের বেশি হবে না এবং জমা দেওয়ার উদ্দেশ্য থাকতে হবে। প্রবন্ধ লেখার কোনো নূন্যতম লিমিট নাহ থাকলেও ২৫০ শব্দের কম না হলে ভালো হয়।
৩. অবশ্যই একটা শিরোনাম থাকতে হবে।
৪. প্রবন্ধটিতে অংশগ্রহণকারীর ব্যক্তিগত তথ্য ( নাম, ঠিকানা, মেডিকেল/ডেন্টাল কলেজের নাম ও সেশন, মোবাইল নম্বর) থাকতে হবে এবং প্রবন্ধটি [email protected] এই ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। বিষয় হবে ‘Essay Competition On Leukemia & Lymphoma’।
৫. প্রবন্ধ জমা দেওয়ার শেষ তারিখ ২রা অক্টোবর ২০২০।
৬. প্রবন্ধটি মৌলিক হতে হবে এবং অন্য কোথাও দেওয়া হয়েছে এমন প্রবন্ধ দেয়া যাবে না।
৭. প্রবন্ধটি একবার জমা দেওয়া হলে পুনরায় সংস্কারের কোনো সমস্যা সুযোগ থাকবে নাহ।
৮. উৎস বা রেফারেন্স উল্লেখ করে দিতে হবে।
৯. প্রবন্ধটি পরিদর্শনের জন্য প্ল্যাটফর্ম গাজীপুর জোন ২০২০-২০২১ থেকে স্ক্রিনিং কমিটি গঠিত হবে এবং পরবর্তীতে প্রবন্ধটি বিচারক সভায় দাখিল করা হবে।
১০. স্ক্রিনিং কমিটি এবং বিচারক সভার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

আরও তথ্যের জন্যঃ [email protected]
যোগাযোগ নম্বরঃ ০১৬৮৩১৯৬০৩০ (উৎসব)

বিশ্বে প্রতি ৩৫ সেকেন্ডে ১জন মানুষ লিউকেমিয়ায় আক্রান্ত হয়। প্রতি মিনিটে ২জন, প্রতি ঘন্টায় ১২০জন এবং প্রতি দিনে ২৬০ জনের লিউকেমিয়া বা ব্লাড ক্যানসার শনাক্ত হয়।

ব্লাড ক্যানসার কোনো বংশগত বা ছোঁয়াচে রোগ নয়। এ রোগের চিকিৎসার তুলনায় প্রতিরোধ ও নির্ণয় অধিক জরুরি। জনসচেতনতার মাধ্যমে ক্যানসার প্রতিরোধ, দ্রুত রোগ নির্নয় এবং যথাযথ চিকিৎসাই পারে মরণঘাতী এই রোগ থেকে আমাদের বাঁচাতে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২০, শনিবার আগামী ৩০ নভেম্বর ২০২০ "চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস"। ২০১৯ সাল থেকে এই দিনটিকে "নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস" হিসেবে পালন করা হয়। এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ…

২৮ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

ধর্ষণের বিরুদ্ধে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্ল্যাটফর্ম নিউজ, ৫ অক্টোবর, ২০২০, সোমবার আজ রোজ সোমবার নোয়াখালীসহ সারা বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের সব্বোর্চ শাস্তি প্রদানের দাবিতে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ গাজীপুরের তারগাছ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। দেশে গত ৯ মাসে ধর্ষণ এবং গণধর্ষণের…

৫ অক্টোবর ২০২০বিস্তারিত পড়ুন

যুব সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে হৃদরোগ ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক/প্ল্যাটফর্ম টুডে হৃদরোগ (ইংরেজিতে Coronary Heart Disease) বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। আগে একসময় মানুষ হৃদরোগকে বয়স্ক মানুষের রোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের মধ্যেও হৃদরোগ দেখা দিয়েছে। রিসার্চ গেইট (Research Gate) ওয়েবসাইটে রিপোর্ট…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।