বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড থার্টি থ্রি

প্ল্যাটফর্ম নিউজ, ২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার
ডা. শুভদীপ চন্দ

সবচেয়ে বড় অপরাধীগুলো থাকে ঘরে। অন্যায়কে নীতি-নৈতিকতা-আদর্শ-রীতির মোড়কে প্রেজেন্ট করে। বাইরের বাটপার অন্তত নিঃস্বার্থ ঠকায় না। ঘরের বাটপার ভালর কথা বলে ঠকায়। সেজন্য আমার সংসারে আগ্রহ কম। কাউকে না ঘাঁটালে কেউ ঘাঁটাতে আসবে না। বাইবেলে যেমন আছে ‘judge not, that ye be not judged’ কারো বিচার করো না, ঈশ্বরও তোমার বিচার করতে আসবেন না।

ছবি – প্রতীকী

আমি যখন গেলাম, বৃদ্ধ বামকাত হয়ে আছেন, চোখ অর্ধেক খোলা, মুখও খোলা। মারা গেছেন বেশ কিছুক্ষণ হয়। হাসপাতালে ভর্তি করতে বলেছিলাম চারদিন আগে। নগরীর পানিবদ্ধতার জন্য ছেলেরা ভর্তি করে নি। তারও আগে ঢাকায় নিয়ে কিছু টেস্ট করাতে বলেছিলাম, করোনার দোহাই দিয়ে সেও করাতে পারলেন না। বেশিরভাগ মৃত্যুই ‘হত্যা’, মৃতব্যক্তি জবানবন্দি দিতে পারে না বলে আত্মীয় স্বজন সব বেঁচে যায়।

সমস্যা হচ্ছে ভাষা পণ্ডিতের হাতে তৈরি হয় না, সাধারণের মুখে তৈরি হয়। পরিকল্পনা ও ষড়যন্ত্র সমার্থক শব্দ অথচ আপাতদৃষ্টিতে দুইটি দুই মেরুর। একি কাজ- হেরে গেলে ‘ষড়যন্ত্র’ আর জিতলে ‘পরিকল্পনা মাফিক’। আমি বললাম ‘পরিকল্পনা সফল হয়েছে। উনি এক্সপায়ার করেছেন’। প্রথম লাইন কেউ শুনলো না কারন দ্বিতীয় লাইনের জন্য সবাই অপেক্ষা করছিল। কান্নার রোল নেমে এলো। এক দুইজন স্বান্তনা দিচ্ছিলো, এক দুইজন মোবাইল বের করে দূরে চলে গেল।

এখানে সবই পুঁজি। ভাগ্য, দুর্ভাগ্য, সম্পদ, বিপদ, স্থিরতা, অস্থিরতা, বল, কমজোরি, আশীর্বাদ, অভিশাপ- সব পুঁজি। শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটি দিয়ে ব্যবসা শুরু করতে চান। গ্রামের মানুষ সবচেয়ে বেশি বলে অসহায়ত্বের কথা, কিন্তু সে অসহায়ত্ব থেকে বের হয়ে আসার তারা কোনো প্রচেষ্টা করে না। শুধু ওরা না, সবক্ষেত্রেই। সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার বাঙালি জাতির মতো খুব বেশি জাতি করতে পারবে না।

ভদ্রমহিলা অসুস্থ। ডুকরে ডুকরে অসুখের ফিরিস্তি দেন। তার স্বামীর ভাল রোজগার। ইচ্ছে করলেই তাদের আয়ের সামান্য টাকা বেতনের এ চাকরি ছেড়ে দিতে পারেন, কিন্তু ছাড়বেন না। কারন সরকারি চাকরির মতো এমন অক্ষয় দুধেল গাই আর নেই। প্র‍্যাগনেন্সি, বাচ্চা ছোট, বাসায় বাচ্চা রাখার লোক নেই, ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, শ্বশুর শ্বাশুড়ির জন্য ঢাকায় থাকতে হয়- কত অজুহাত যে হতে পারে এ দেশে! আমার এক বন্ধু সরকারি চাকরি হওয়ার আগে বলছিল ‘মহাবিশ্বের যে প্রান্তেই দিক চাকরি করবো’। তার নিজের গ্রামে তার পোস্টিং হয়েছিল, যায় না। কয়েকদিন পর ফেসবুক বিপ্লবী হিসেবে আত্মপ্রকাশ করলো। এখন ডাক্তার ক্যাডারের অনিয়ম বঞ্চনার সকল তথ্য তত্ত্ব তার মুখে মুখে। চোখ বন্ধ করে লাইক দিই।

এক সরকারি অফিসে গিয়ে কর্মকর্তাদের এতো শিশুবাচ্চা দেখেছি- আমার কাছে ‘অফিস’ মনে হয় নি, কিন্ডারগার্ডেন মনে হয়েছে! সে অফিসে মহিলা কর্মকর্তা বেশি ছিলেন। রুমের মধ্যেই আটমাসের বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলেন। কাজ কী হবে!

..

ঝোপের মতো গাছ। সাদা সাদা ফুল। আমি জিজ্ঞেস করলাম ‘কি ফুল?’ মেয়েটি বললো ‘কামিনী’! ‘কামিনী?? কিন্তু কামিনী তো শরতের ফুল, বর্ষায় পাবেন কেন?’ ‘কামিনী বর্ষার ফুল।’ ‘আচ্ছা এটিই তো সে ফুল যে ছুঁয়ে দিলে ঝড়ে পড়ে যায়, আঙ্গুলে গন্ধ লেগে থাকে। রবীন্দ্রনাথ একে নিয়ে কবিতা লিখেছেন।’ ‘কামিনী ফুল চেনেন না, রবীন্দ্রনাথ পড়ে বসে আছেন!’

মেয়েটি চলে গেল। কামিনী ফুল কেন কোনো ফুলই আমি খুব ভাল চিনি না। মনে রাখতে পারি না। ফুল চিনতে হয় গন্ধ দিয়ে। পড়েছিলাম ইউরোপীয়দের ফুল খুব বেশি চাকচিক্যময়, কিন্তু গন্ধশুন্য। আমাদের ফুল দেখতে সাধাসিধে তবে গন্ধের বাহার। হবে হয়তো। দেশ ছেড়ে কোনদিন কোথাও তো যাই নি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।