রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সেভেনটি নাইন

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুন ২০২০, শুক্রবার
ডা. শুভদীপ চন্দ

ভিক্ষুকরা ভিক্ষা করার পাশাপাশি আরেকটি কাজ করে- প্রার্থনা। আমার সামনে যে ভিক্ষুকটি ভিক্ষা করছে ঈশ্বরের নাম নিচ্ছে অস্পষ্টভাবে। শুরুটা স্পষ্ট, শেষটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। যেন সুরে সুরে বাকিটা বুঝে নেওয়া ঈশ্বরের দায়িত্ব। সবার ধারণা ঈশ্বরের তাদের প্রতি স্পেশাল এটেনশন থাকে। যদিও এর কোনো প্রমাণ নেই। ভিক্ষুকরা রাস্তাঘাটে জীবনযাপনে আর সবকিছুতে নরাধম, শুধু এক ক্ষেত্রে শাহেনশাহ- বেঁচে থাকার ক্ষেত্রে।

কার কত বেঁচে থাকা উচিত, কার কত আয়ু হওয়া উচিত- কে ঠিক করবে? তার অসমাপ্ত কাজ? ভিক্ষুকদের কোনো অসমাপ্ত কাজ নেই। কেউ তাদের জন্য পথ চেয়ে বসে নেই। তাদের দেখে মনে হয় তারা পৃথিবীতে অবাঞ্চিত হয়ে বেঁচে আছে।

সে শুধু তার অর্ধেক শরীর বের করে বসেছিল। তার ঘাটতি তার জন্য স্পিকার। নতুন কিছু বলার নেই। যারা ভিক্ষা দিচ্ছেন নীরবে দিচ্ছেন। সাধারণ আই কনটাক্ট না করেই। দুর্ভাগ্য সংক্রামক- এ সবাই জানে। আই কনটাক্টেও দুর্ভাগ্য চলে আসতে পারে এ ভয় সবার! এমনকি তারও। তাই সেও যথা সম্ভব সবকিছু এড়িয়ে বসে আছে। একজন ভিক্ষুকের কাছে সবচেয়ে মধুর শব্দ থালায় পড়া পয়সার শব্দ। এমনকি টাকারও এক শব্দ আছে। সে টের পায়।

রোগী আসে। স্ট্রোক কিনা জানার জন্য বলি- ‘হাত মুঠি করেন, খোলেন। আমার দুই আঙ্গুল শক্ত করে ধরেন।’ না পারলে উইকনেস, প্যারালাইজড। সামর্থ্য সবসময় এ ধরা ও ছাড়ার মধ্য দিয়ে। না পারলে সামথিং ইউ নিড টু বি ওরিড। সংকোচন ও প্রসারণে বন্দী পুরো পৃথিবী। ডাক্তার মৃতের চোখে আলো দিয়ে এ সংকোচন প্রসারণই খোঁজেন। সাইকোলজিস্ট মৃত সম্পর্কেও তাই খোঁজেন। এ ভদ্রলোক পারলেন না হাত মুঠি করতে। মানে সিভিডি।

সম্পর্কটা যে ‘প্যারালাইজড’ বুঝতে বুঝতেই অনেক সময় লেগে গেল। কোভিড, বাঁচা মরা, ঝড় ঝাপটা, একাকীত্ব- কোনকিছুতেই আর সংকোচন প্রসারণ হচ্ছিলো না। বুঝতেও পারছিলাম না। এখন সাদা কালো আকাশের এক বাফারিং স্টেট। আকাশ অনবরত বদলাচ্ছে। আতঙ্ক স্বাভাবিকতা খেয়ে নিয়েছে। ব্যস্ততা থেকে মুক্ত। এখন অনেক কিছুই ভেবে শেষ করা যায় যা আগে সময় নষ্ট মনে হতো। ভিক্ষুক দেখাও এক কাজ।

ভিক্ষুকরা এই যে সারাদিন ঈশ্বরের নাম নেয় তারা কী জানে না তাদের দুর্ভাগ্যের পিছনে কে দায়ী! এ পুরোটিই কী অভিনয়? আমার ধারণা বেশিরভাগ লোক তাই ভাবে। আসলে বেশিরভাগ লোক ভিক্ষুকদের নিয়ে চিন্তাই করে না। ভিক্ষাবৃত্তি প্রাচীনতম পেশা। সেখানে কিছু না করে অমন ধান্দাবাজির চিন্তা আসার কথা নয়। আমরা ঈশ্বরকে নিষ্কলঙ্ক- বিজয়ী- পূর্ণাঙ্গ ভাবতে পছন্দ করি। তাকে ভালোবাসি। সেজন্য মানুষকে অপরিপূর্ণ, কমজোরি, খুঁত সহ ভাল লাগে না। ভিক্ষুকরা সম্ভবত এ শিক্ষা দেয়- ঈশ্বরকে ভালোবাসতে হলে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং সেটা খুঁতসহই বাসতে হবে।

মানুষ এ হেল্পকে করুণা দিয়ে ভাবছে যেটা ভালোবাসা নিয়ে ভাবা উচিত। কারো হাত নেই পা নেই সৃষ্টিকর্তার নাম নিচ্ছে ভালোবাসা দিয়ে পেইনটা ফিল করার কথা। যেখানে সাহায্য দিয়ে অসন্তুষ্ট থাকার কথা সেখানে করুণা দিয়ে সবাই ওভার স্যাটিসফায়েড!

আমরা ভাল করে ভালোবাসতেও শিখি নি।

কোভিড উনিশ অনেককিছুই কানে কানে বলে গেল। অন্তত সাদা কাগজে কিছু কালো ডট এঁকে গেছে- পরে আমরা কালি কলম দিয়ে অবয়বের উপর অবয়ব ভাসিয়ে নিয়েছি। সে অবয়ব গুলো আগেও ছিল, মিসিং লিংক গুলো ছিল না। কোভিড দিয়ে গেছে।

অসুস্থ ও দুর্বলের প্রতি দৃষ্টিভঙ্গি প্রমাণ করে আমরাও সবল নই। আমরাও অসুস্থ ও দুর্বল। আমরা যে ভাল করে ভালোবাসতেও শিখি নি!

.

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।