বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সেভেনটি ফাইভ

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ জুন ২০২০, বুধবার
ডা. শুভদীপ চন্দ

আমার মাকে দেখি আমাদের সবার উপর বিরক্ত হলে চুপচাপ রান্না করেন। এ রান্নাঘর জিনিসটা অদ্ভুত। আজেবাজে গরু ছাগলের খাওয়া ঢুকে, সুস্বাদু মশলাদার খাবার হয়ে বের হয়। তবে আমার ধারনা তিনি এরকম করেন কারন তিনি এ কাজে মগ্ন থাকতে পারেন। তার সময় থমকে থাকে। আর অদৃশ্য কাঁটাতারের বেড়া আমাদের থেকে তাকে দূরে রাখে। আমরা সহজে রান্নাঘরে ঢুকি না। যখন দেখি আমরা অনেকক্ষণ কেউ বকা খাচ্ছি না তখন বুঝি সামথিং ইজ সিরিয়াস রঙ!

আমরা ভাইবোন একদিকে এগুই নি। তাই আলাদা আলাদা জব, আলাদা আলাদা জীবন। তবে আমাদের সবার ছুটি আছে- সপ্তাহে, মাসে, বৎসরে। রান্নাঘরের কোনো ছুটি নেই। ধর্মীয় দিন হোক বা ভোটের দিন। শিডিউলে কোনো ব্যত্যয় নেই। কোথাও যাওয়ার দিন, কোথাও থেকে ঘুরে আসার দিন- ছোট করে হলেও রান্নাঘর খোলা রাখতে হয়। কোভিড উনিশ সারা পৃথিবীকে রাস্তা থেকে রান্নাঘরে পাঠিয়েছে। শ্রেষ্ঠ তো সেইই- যার কাছে শেষ আশ্রয়।

একজন উপজেলা হেলথ অফিসারকে চিনি; ভদ্রলোক চেয়ারে বসেই কাজ শুরু করেছিলেন। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। রোগীদের দেখভাল- খাবার দাবার- নিয়মনীতি নিয়ে ভাবছিলেন। আজ দেখলাম তার বিপক্ষে বড় করে নিউজ হয়েছে। গ্রাম্যজীবন, গ্রাম্য মনমানসিকতা, গ্রাম্য রাজনীতি- সরল, যৌগিক, জটিল বাক্যের উদাহরণ। পত্রিকার মতো মারাত্মক অস্ত্র আর নেই। একফোঁটা রক্ত বের না করে হাজার হাজার চোখের সামনে যে কাউকে খুন করে ফেলতে জানে!

দিন যাচ্ছে তার মতো করে। কামাল লোহানী মারা গেলেন, মাশরাফির করোনা পজিটিভ আসলো, প্রতিদিনকার গ্রাফে আরো কিছু নড়চড় হলো। আতঙ্ক বাড়তে বাড়তে ফেটে গিয়েছে। টের পাই- মানুষ এখন আতঙ্ক নিয়ে আতঙ্কিত নয়। আকাশে ঘুড়ি উড়ায়। বাহারি রঙে বাহারি ঘুড়ি। চীল, সাপ, ড্রাগন, ভূত- ভারী ভাল লাগে দেখতে। ‘ঘুড়ি খেলার নিয়ম সিম্পল- অন্যেরটা কাটো নিজেরটা উড়াও…’।

এদিকে ভারত চীন সীমান্ত উত্তপ্ত। আমরা সম্ভবত বেশিরভাগ চীনপন্থী। বন্ধু শত্রু বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। যুদ্ধে কি হয়? একদিন যুদ্ধ থামে। নেতারা হাত মেলায়, ছবি তুলে। দুই বৃদ্ধ অপেক্ষা করতে করতে মারা যায়। এক বৌ বাকি জীবন ছবির সাথে ঘর করে। কিছু ছেলেমেয়ে পুরনো কোট-বেল্ট-টুপি-ইউনিফর্ম ছুঁয়ে ছুঁয়ে বড় হয়। নিহত কারো নাম কোথাও থাকে না, থাকে রাজা বাদশাহদের নাম। পতাকার রঙ দিয়ে কী হবে- মানুষ ভাল থাকুক।

কাল থেকে ডিউটি শুরু হচ্ছে। করোনার সাথে আবার লুকোচুরি খেলতে হবে। এ ডিউটি শুরুর দিকে ভয় থাকে, শেষদিকে আনন্দ। এ চক্রাকার যতদিন চলবে ভয় আর আনন্দ একে অপরকে ফলো করবে। এ যুদ্ধে সেই স্মার্টেস্ট যে সবার শেষে আক্রান্ত হবে। আমরা করোনা নিয়ে পিলো (pillow) গেম খেলছি। বানাচ্ছি সবচেয়ে বড় হিউম্যান চেন। কালো সাদা চাইনিজ ভারতীয়- কোনো সীমানা নেই।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে দেয়া স্ট্যাটাস আরো দশটি স্ট্যাটাসের মতো। আমি ভাল আছি, ডিপ্রেশনে নেই। অত হৃদয় দিয়ে ভাবতে পারি না। ডিপ্রেশনে যেতে একটি শক্তিশালী হৃদয় থাকতে হয়। অনেকে খোঁজ নিয়েছেন। ধন্যবাদ। এক ফ্রেন্ড তার আঁকা ছবি গিফট করেছে। ছবির নাম ‘এ ওয়াক ইন দ্যা রেন’। ছবিটা মাথার পিছনের দিকে দেয়ালে টাঙাবো। যেন প্রতিদিন পড়তে বসার আগে ছবিটা দেখে বসতে পারি। আর যেন শিখতে পারি- একসাথে সারাজীবন থাকলেও একজনের সবকিছু আবিষ্কার হয় না। মানুষ সমুদ্রের চেয়েও বেশি গভীর!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।